,

আশুগঞ্জ মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি : ৮-১০ লক্ষ টাকার মালামাল লুট

dordorsho dakatiতসলিম আহমেদ : ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ রেলগেইট নামক স্থানে আজ মঙ্গলবার ভোর আনুমানিক রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে আবীর টেলিকমের মোবাইল দোকানে একদল সংঘবদ্ধ চোরচক্র চুরি করে দোকানের প্রায় তিনশ মোবাইল সেট,নগদ একলক্ষ টাকা ও গ্রামীন,বাংলা লিংক,ওয়ারিদ ও সিটিসেল সহ বিভিন্ন মোবাইলের সিম চুরি করে নিয়ে যায়। আবীর টেলিকমের স্বত্বাধিকারী মো.কাউসার জানান,রেলগেইট নামক স্থানে আজ মঙ্গলবার ভোর আনুমানিক রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে দোকানের উত্তর পাশের গ্রীল কেটে দোকানে প্রবেশ করে প্রায় তিনশ মোবাইল সেট,নগদ একলক্ষ টাকা ও গ্রামীন,বাংলা লিংক,ওয়ারিদ ও সিটিসেল সহ বিভিন্ন মোবাইলের সিম চুরি করে নিয়ে যায় । এতে আমার প্রায় ৮১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।এতে আমি নিস্ব হয়ে গেছি। এ বিষয়ে আমি বাদী হয়ে ৪জনকে আসামী করে আশুগঞ্জ থানায় একটি মামলা দিয়েছি।আসামীরা হল শরীয়ত মিয়া,শামীম,বাবুল ও নারায়ন।পুলিশের নিকট আমার আকুল আবেদন পুলিশ এ দু:সাহসিক চুরির সাথে জড়িদের চিহ্নিত করে গ্রেফতার পুর্বক আমার চুরি যাওয়া মালামাল উদ্ধার করে ফিরিয়ে দিবে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবু জাফর বলেন,চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা