,

আশুগঞ্জে তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদিরের বিরোদ্ধে অনাস্থা

Crime1তসলিম আহমেদ : ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদিরের বিরোদ্ধে ২০১১-১২,২০১২-১৩ এবং ২০১৩-১৪ অর্থ বছরে সাত লক্ষ একত্রিশ হাজার ৭৭৯ টাকা আত্ব সাতের অভিযোগ এনে তারুয়া ইউনিয়ন পরিষদের ১০জন সদস্য জেলা প্রশাসকের নিকট অনাস্থা দিয়েছে।যারা অনাস্থা দিয়েছেন তারা হলেন,মতি মিয়া,বাদল মিয়াজী,মো.আলি আকবর,,বাছির মিয়া,নোয়াব মিয়া,আবুল খায়ের,নায়েরা বেগম,ফেরদৌস জাহান,শেফালী বেগম,খলিলুর রহমান ও আজমল হক ।
জেলা প্রশাসকের নিকট অনাস্থার বিষয়ে আজ মঙ্গলবার সকালে সরজমিনে গিয়ে জানা যায়,তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদিরের বিরোদ্ধ স্বজনপ্রীতি,অর্থ আত্বসাত,স্বেচ্ছাচারিতা,ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ এনে চেয়ারম্যানের বিরোদ্ধে পরিষদের ১০জন সদস্য অভিযোগে গত ১৫ জানুয়ারী অনাস্থা দেন।এবিষয়ে নোয়াব মেম্বার বলেন, তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গত সাড়ে তিন বছরে তারুয়া ইউনয়নের উন্নয়নে বিভিন্ন  প্রকল্পের টাকা চেয়ারম্যান বাদল সাদির নিজ হাতে নামে মাত্র ব্যায় করেছে এবং আমরা এর হিসাব চাইতে গেলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে এবং আমাদের কোন প্রকল্পে কত টাকা খরচ হয়েছে তা জানার কোন অধিকার আমাদের নেই বলে প্রতিনিয়ত শাসান। আবুল খায়ের মেম্বার বলেন,টিআর ও খাবিখা প্রকল্পের কাজের সভাপতি আমাকে নিয়োগ করা হলেও একটাকাও আমার হাতে খরচ করতে দেয়নি চেয়ারম্যান বাদল সাদির। তিনি জানান,৮ নং ওয়ার্ডের একটি রাস্তায় মাটি ভরাটের কাজের একলক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের কাজের সভাপতি আমাকে দেয়া হলেও একাজের চারভাগের একভাগ কাজও করা হয়নি। এমন অনেক প্রকল্প আছে যেখানে পুরো টাকা চেয়ারম্যান কোন কাজ ছাড়াই টাকা উঠিয়ে আত্বসাত করেছে।আমরা এধরনের দুর্নীতির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।অনাস্থা আনা আলী আকবর মেম্বার জানান,চেয়ারম্যান বাদল সাদিরের বিরোদ্ধে অনাস্থা প্রত্যাহার করার জন্য চেয়ারম্যান বাদল সাদির মোবাইলে হুমকি দিচ্ছেন। আমরা নিরাপত্তাহীনতায় আছি।
এব্যাপারে তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদির বলেন,আমার বিরোদ্ধে আনা অভিযোগ সম্পূর্ন মিথ্যা,বানোয়াট এবং ভিত্তিহীন। যে ১০ জন সদস্য আমার বিরোদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা এনেছেন তারা আমার কাছে অনৈতিক দাবী নিয়ে আসতেন। তাদের অনৈতিক দাবী আমি মেনে নেয়নি।যার জন্য তারা আমার বিরোদ্ধে অনাস্থা এনেছেন।এ অনাস্থা ঠিকবে না।
ব্রাহ্মনবাড়িয়ার জেলা প্রশাসক ডক্টর মোশাররফ হোসেন বলেন, তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদিরের বিরোদ্ধে দুনীর্তির অভিযোগ এনে অনাস্থা আনা হয়েছে তা আমি শুনেছি।আমি এখনো লিখিত অভিযোগ আমার হাতে পৌছেনি।আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদিরের বিরোদ্ধে দুনীর্তির অভিযোগ এনে অনাস্থা অভিযোগ পত্র পেলে তা তদস্ত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদিরের বিরোদ্ধে দুনীর্তির অভিযোগ প্রমানিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।


 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা