,

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক হাত বোমার বিষ্ফোরণ

coktelফরহাদুল ইসলাম পারভেজ : টানা অবরোধের ফলে ব্রাহ্মণবাড়িয়ায় থেকে দূরপাল্লার ট্রাক, যাত্রীবাহী সীমিত আকারে চলাচল করে। সিডিউল বিপর্যয়ের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল করেছে। বিলম্বের কারনে ট্রেনযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। শহরের অভ্যন্তরে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। গত সোমবার রাত ৯টার দিকে শহরের কালীবাড়ি মোড়, টিএ রোড, ঘাটুরা মোড়, পাওয়ার হাউজ রোড, জেলা পরিষদ মার্কেট, রেলগেইট, কাউতলী মোড়, কুমারশীল মোড়, মেড্ডা, পীরবাড়িতে কমপক্ষে ৪০টি হাত বোমার বিষ্ফোরণ ঘটে। এদিকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পৈরতলায় ৫টি ও সদর উপজেলার রামরাইলে ৬টি হাত বোমার বিষ্ফোরণ ঘটে। তবে এসময় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ টহল অব্যাহত রয়েছে। এছাড়া ২ প্লাটুন বিজিবি সদস্য টহল দিচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গত সোমবার রাত থেকে এখন পর্যন্ত ১৩ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।


 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা