,

১০ ফেব্রুয়ারির মধ্যে বিদ্যুতের দাম পুননির্ধারণ

no--news-picডেস্ক রির্পোট : আগামী ২০-২৫ জানুয়ারী পর্যন্ত বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যাক্তিদের সাথে গণশুনানী করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। এই গণশুনানীর প্রস্তাব অনুযায়ী ১০ ফেব্রুয়ারীর মধ্যে বিদ্যুতের দাম পুননির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিইআরসি সদস্য সেলিম মাহমুদ।

তিনি জানান, জানুয়ারি ২০-২৫ তারিখ পর্যন্ত সংশ্লিষ্টদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হবে। গণশুনানীর প্রস্তাব অনুযায়ী আমরা ফেব্রুয়ারির ১০ তারিখের মধ্যে বিদ্যুতের নতুন দাম নির্ধারণ করতে পারব বলে আশা করছি।

এর আগে, রাজধানীর কাওরান বাজারে টিসিবি অডিটোরিয়ামে মঙ্গলবার সকাল ১০টা ২২ মিনিট থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) বিদ্যুতের পাইকারী মূল্য বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানী শুরু হয়।

বিপিডিবির প্রস্তাবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৮ দশমিক ১২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়। এ প্রস্তাবের বিপক্ষে বিভিন্ন সুধীজন মতপ্রকাশ করেন। পরে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি দুপুর সোয়া ১টায় পাইকারী পর্যায়ে বিদ্যুতের দাম ৫ দশমিক ১৬ শতাংশ বাড়ানোর পক্ষে মতপ্রকাশ করে। বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির আহ্বায়ক মোস্তাক আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি এ মত দেয়।

বিইআরসির চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, মো. মাকসুদুল হক ও রহমান মুরশেদ গণশুনানীতে উপস্থিত রয়েছেন। শুনানীতে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিসহ কনজ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি, বিভিন্ন সংস্থা ও কোম্পানি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন।

বিপিডিবির পক্ষে প্রস্তাব তুলে ধরেন প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) মিজানুর রহমান। প্রস্তাবে তিনি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৮ দশমিক ১২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব তুলে ধরেন।

বুধবার সকাল ১০টায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সঞ্চালন দামের ওপর এবং দুপুর ২টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) খুচরা মূল্য বাড়ানোর ওপর শুনানী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিপিডিবির ও দুপুর ২টায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) খুচরা মূল্য বাড়াতে এবং রবিবার সকাল ১০টায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও দুপুর ২টায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানী অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা