,

গলে যাওয়া পোলাও/বিরিয়ানি/খিচুড়ি ঝরঝরে করার ৪টি দারুণ কৌশল!

mutton-pulaoলাইফস্টাইল ডেস্ক : রাঁধতে গিয়ে পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি কখনো গলে যায় নি এমন রাঁধুনি বুঝি খুঁজলেও মিলবে না। পানি বেশি হওয়া, চাল বেশি নতুন হওয়া ইত্যাদি নানান কারণে গলে যেতে পারে আপনার শখ করে রান্না করা পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি। এখন প্রশ্ন হচ্ছে, কী করবেন পানি পানি ভাব কমিয়ে একটু ঝরঝরে করে তুলতে? আছে কিছু দারুণ উপায়, জেনে নিন।

১) যদি পানি দেয়ার পর পরই বুঝতে পারেন যে পানি বেশি হয়ে গেছে ও এতে বিরিয়ানি বা খিচুরিটা গলে যাবে, তাহলে সাথে সাথে আলু কেটে এর মাঝে দিয়ে দিন। আলু সিদ্ধ হতে বাড়তি পানি প্রয়োজন। বেশি দিয়ে ফেলা পানিটা আলু টেনে নিয়ে সিদ্ধ হবে। আর আপনার খাবারেও পানি অনুপাত ঠিক হয়ে আসবে।

২) পোলাও, খিচুড়ি বা বিরিয়ানিতে গলে যাওয়া ভাব? পাতিলের মুখে একটি নরম তোয়ালে চাপা দিন। তার ওপরে ঢাকনা আটকে দম দিন। পানি বাষ্প হয়ে উড়বে এবং তোয়ালে সেটা টেনে নেবে। বেশি নাড়াচাড়া করবেন না। আধা ঘণ্টা দম দিন, অনেকটাই ঝরঝরে হয়ে আসবে।

৩) আরেকটা কাজ করতে পারেন। একটি পাতলা সুতির কাপড়ের ওপরে খাবারটি ঢেলে নিন ও ছড়িয়ে দিন। ফ্যানের বাতাসের নিচে কিছুটা সময় মেলে রাখুন। দেখবেন বাড়তি পানি শুকিয়ে যাচ্ছে। এরপর পাতিলে গরম না করে ছড়ানো কড়াইতে গরম করে নিন।

৪) চুলায় থাকা অবস্থাতেই যদি দেখেন যে গলে যাচ্ছে বা গেছে, তাহলে সাথে সাথে পাত্রের মুখের ঢাকনা খুলে দিন। বাড়তি পানি বাষ্প হয়ে উড়ে যেতে দিন ও ঢাকনা খোলা অবস্থাতেই দম দিন। গলে যাওয়া ভাব কমে ঝরঝরে হয়ে আসবে।

টিপস-
১ কাপ পোলাও চালের জন্য দেড় কাপ পানি, এই হিসাবে পানি দিলে কখনো পোলাও, বিরিয়ানি, খিচুড়ি গলে যাবে না। চাপ ও পানি এক কাপেই পরিমাপ করবেন। এবং ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা