বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Jubolege Photo

আমিরজাদা চৌধুরী : আজ মঙ্গলবার দুপুরে অবরোধের নামে জ্বালাও পোড়াও মানুষ খুন ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের লোকনাথ ময়দান  (টংকের পাড়) থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আলী আজমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানার পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা যুবলীগের সহ সভাপতি এডঃ শাহানুর ইসলাম, জহিরুল ইসলাম জহির, যুবলীগ নেতা এহসানুল হক মাসুদ, সালাহ উদ্দিন সরকার, এডঃ কাজল, শাহজাহান আলম সাজু, সদর উপজেলা যুবলীগ নেতা আজাদ হাজারী আঙ্গুর, শাহনাজ মোল্লা, আনোয়ার হোসেন বাদল, জাহাঙ্গীর আলম, হাবিব আবদুল্লাহ সোহেল, এস. এম. বোরহান উদ্দিন, নাহিদ সরকার, বিল্লাল হোসেন, মহসিন খন্দকার, মনিরুল ইসলাম, সোহেল রানা মুন্সি, রায়হান উদ্দিন, কাউসার আহমেদ বুলবুল, ডাঃ মিজানুর রহমান, মোঃ ইয়াছিন, মোঃ শরীফ, হোসেন শরাফতী, আল আমীন শেখ, অলিউর রহমান, জামাল উদ্দিন, বকুল মিয়া, শাহানুর ভূইয়া শাহীন, তাজুল ইসলাম, মাহফুজ মিয়া, সুমন সিদ্দিকী প্রমুখ। সভায় বক্তারা বিএনপির ডাকা টানা অবরোধের কারনে দেশ ব্যাপী যে নৈরাজ্য ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।