বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদউল্লাহর চোখ কোয়ার্টার ফাইনালে

image_1077_161997ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে জাতীয় ক্রিকেট দলের। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে এভাবেই ঘাম ঝরিয়েছেন মাশরাফি-মাহমুদউল্লাহরা _বিসিবির সৌজন্যে
পার্শ্ব-নায়কের ভূমিকায় অনেক বছর ধরেই বাংলাদেশ দলের হয়ে খেলে চলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ম্যাচ জয়েও তার অবদান ছিল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করছেন তিনি। আসন্ন বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করাটা আপাতত লক্ষ্য সোমবার এমনটাই জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই সহ-অধিনায়ক। তাই সব বিভাগে তাদের সেরা ক্রিকেট খেলতে হবে বলে মনে করছেন তিনি। 
ওয়ানডে বিশ্বকাপের আগে প্রত্যেক বড় দলগুলোই খেলার মধ্যে রয়েছে। সেখানে বাংলাদেশ অনুশীলন করেই নিজেদের প্রস্তুত করছে। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ মনে করেন, বিশ্বকাপের আগে খেলার মধ্যে না থাকলেও কোনো রকম সমস্যা হবে না। কারণ বাংলাদেশে অস্ট্রেলিয়ার কন্ডিশন তৈরি করে অনুশীলনের চেষ্টা চলছে। আর তাই এখন জাতীয় দলের সাবেক এই সহ-অধিনায়কের কাছে মনে হচ্ছে কন্ডিশন কিছুটা সমস্যা হতে পারে। তবে বিশ্বকাপে বাংলাদেশের শক্তির জায়গা হিসেবে ব্যাটিংকেই বেছে নিয়েছেন এ অলরাউন্ডার। 
জাতীয় দলের ব্যাটসম্যানরা সবাই ফর্মে রয়েছেন। তারা রান করতে পারলে বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে বলেই ধারণা মাহমুদউল্লাহর। কাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, 'এই মুহূর্তে ব্যাটিংটা আমাদের ভালো হচ্ছে। ব্যাটসম্যানরা যদি ভালো পারফরম্যান্স করতে পারি তাহলে বোলারদের অনেক সহায়তা করা হবে। আমাদের ফিল্ডিংটাও আরো ভালো করতে হবে। সেভাবেই আমরা কাজ করছি। ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল আমাদের নির্দিষ্ট করে ফিল্ডিং অনুশীলন করাচ্ছেন।'
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপ পর্বে দু'-একটা বড় দলকে হারাতে হবে। আফগানিস্তান ও স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো। একাদশ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য কি জানতে চাওয়া হলে মাহমুদউল্লাহ বলেছেন, 'আমাদের লক্ষ্য অবশ্যই কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টে আমরা যদি ধারাবাহিকভাবে খেলতে পারি তখনই এটা সম্ভব। তাই ধারাবাহিকভাবে ভালো খেলাটাই আমাদের একমাত্র লক্ষ্য।'
সর্বশেষ তিন ওয়ানডে ম্যাচে মাহমুদউল্লাহর রান ৫১*, ৮২* ও ৩৩*। অথচ ২০১৪ সালের শুরু থেকেই রান খরায় ভুগেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে ১১ ম্যাচে তার রান ছিল মাত্র ১১৫। এর আগে ৬,৭ ও ৮ নাম্বারে ব্যাটিং করতেন মাহমুদউল্লাহ। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাটিং করেছেন চার নাম্বারে। এখন তার আত্মবিশ্বাসের জায়গা আরো উপরে যে কোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত আছেন তিনি। বিশ্বকাপ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা_ জানতে চাওয়া হলে মাহমুদউল্লাহ বলেছেন, 'সব সময়ই ভালো কিছু করার চেষ্টা করি। বেশিরভাগ সময়ই নিচের দিকে ব্যাটিং করি। দলের জন্য সব সময়ই কিছু না কিছু অবদান রাখার চেষ্টা করি। মাঝে একটা বছর আমার খুব বাজে সময় গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলায় আত্মবিশ্বাস বেড়েছে। এখন দলের জন্য বড় কিছু করার লক্ষ্য আছে আমার।' 
বাংলাদেশ দলে বোলার হিসেবেও অনেক অবদান রয়েছে মাহমুদউল্লাহর। বোলিং নিয়েও তার রয়েছে আলাদা পরিকল্পনা, 'বোলিং নিয়ে একটা পরিকল্পনা সব সময় থাকে, আমি অাঁটোসাঁটো বোলিং করার চেষ্টা করি। ওভাবেই বোলিং করব। বড় দলগুলো নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই। আমরা ভাবতে পারি আমাদের কি কাজ। নিজেদের শক্তি ও দুবর্লতা নিয়ে কাজ করতে পারি। আমরা যদি যোগ্যতা অনুযায়ী খেলতে পারি তাহলে আমাদের ফল আমাদের পক্ষেই আসবে।' বিশ্বকাপের আগে অন্য দলগুলো খেলার মধ্যে রয়েছে বাংলাদেশ না খেলায় কোনো সমস্যা কিনা? জবাবে মাহমুদউল্লাহ বলেছেন, 'আমার কাছে মনে হয় না কোনো সমস্যা হবে। আমরা সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেললাম। এরপর প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ততায় ছিলাম। আর এখানে আমরা অনেক সময় নিয়ে অনুশীলন করছি। এছাড়া অস্ট্রেলিয়ায় আমরা আগে ভাগে যাচ্ছি। ওখানে দুটি অনুশীলন ম্যাচ খেলব। এরপর অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ আছে। তাই বলতে পারেন প্রস্তুতিটা ভালোই হবে।'
আত্মবিশ্বাসের লেভেলটা ধরে রাখার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ। ছোট দুই দল আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে দলের কোনো আলাদা পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেছেন, 'বিশেষ কোনো লক্ষ্য নেই। আমরা আমাদের স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করব। ভালো ক্রিকেট খেলার চেষ্টা থাকবে। এই মুহূর্তে সবাই খুব আত্মবিশ্বাসী, ইনশা আল্লাহ খুব ভালো করব। ইতিবাচক ফল দিয়ে শুরু করাটা প্রত্যেক দলের লক্ষ্য হওয়া উচিত।' 
নিজের ফিজিক্যাল ফিটনেসটা বাড়ানোর জন্যও কাজ করে যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার পেস কন্ডিশনে ভালো করার জন্য কোচ কি পরিকল্পনা দিয়েছেন কিনা জানতে চাইলে মাহমুদউল্লাহ বলেন, 'আমরা কন্ডিশনের কথা মাথায় রেখেই অনুশীলন করছি। সকালে টপঅর্ডার ব্যাটসম্যানরা, বিকালে লোয়ার অর্ডাররা অনুশীলন করেছে। অবস্থা অনুয়ায়ী ব্যাটিং করা হচ্ছে। আমরা পাথরের উইকেটে ব্যাটিং করছি, বোলিং মেশিনে, উইকেটে ঘাস দেয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি এখানে বসেই ওখানকার মতো কন্ডিশন তৈরি করতে।'
আর বোলিং বিভাগ নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, 'অফস্পিনার হিসেবে আমি আর নাসির তো আছি। বাঁহাতি স্পিনার তিনজন আছেন সাকিবসহ। স্পিন বিভাগে আমি বলব কম্বিনেশনটা ভালোই। পেস বোলারদের দায়িত্বটা থাকবে বেশি নতুন দুটি বলে। পেসাররা যদি ভালো একটা শুরু এনে দিতে পারে তবে আমরা স্পিনাররা রানের চাকাটা আটকে রাখতে পারব