মঙ্গল ও বুধবার চট্টগ্রাম বিভাগে হরতাল
ডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা, ২০ দলের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে ও মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগে মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দল।
মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার এই হরতাল ডেকেছে চট্টগ্রাম বিভাগীয় ২০ দলীয় জোট।
সোমবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
sheershanews.com











