,

রাশিয়ার নিষেধাজ্ঞা তুলতে চাইছে না ইইউ

pothimডেস্ক রির্পোট : রাশিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার মত কোন কারণ ঘটেনি বলে আজ এক বিবৃতিতে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা।

ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘেরিনি নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা করতে চাইলেও এখনই এ বিষয়ে আগ্রহী নন ওই অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রীরা। এ বিষয়ক এক গোপনীয় নথি দেখার পর বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফেডেরিকা বৈশ্বিক কূটনীতি, বাণিজ্য ও অন্যান্য বিষয় এবং ইউক্রেনের সঙ্গে চলমান সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে আগ্রহী ছিলেন। কিন্তু অন্য কেউই এতে সম্মত হয়নি। এ বিষয়ে লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রয়টার্সকে জানান, আমার মনে হয় না রাশিয়ার সঙ্গে কিভাবে আবার যুক্ত হওয়া যায় তা নিয়ে ভাবার সময় এসেছে।

ইইউ এর অনেক পররাষ্ট্রমন্ত্রী আবার মনে করেন, এ ধরণের একটি আলোচনা ওঠাই এখন ঠিক নয়। এর মধ্যে রাশিয়া ইইউ নিয়ে ভুল বার্তা পেতে পারে।

ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী মার্টিন মনে করেন, এখনই নিষেধাজ্ঞা তুলে নেয়া ঠিক হবে না। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গ ওয়ালস্ট্রমের মতে, ইইউকে অবশ্যই এর সিদ্ধান্তে অটল থাকা উচিত। এছাড়া অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মতে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার কিংবা সহজ করা হবে কিনা এটা বিষয় নয়। বরং একটি বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি যা গুরুত্বপূর্ণ।

গত বছরের মার্চে রাশিয়ার ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ।

সূত্র: ইয়াহু নিউজ

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ