,

আশুগঞ্জ নৌবন্দরে ট্যাংকার শ্রমিকদের ধর্মঘট

tankerডেস্ক রির্পোট : পুরনো অয়েল ট্যাংকার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে পালিত হচ্ছে তেলবাহী ট্যাংকার শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। এতে নৌবন্দরে আটকে আছে তেলবাহী ট্যাংকার।

ডিপো সূত্রে জানা যায়, আশুগঞ্জ পদ্মা অয়েল ডিপোর জেটিতে তেলবাহী ট্যাংকার ওটি করিম-৮ সাড়ে ১০ লাখ লিটার ও ওটি সাদিয়া অনিক জাহাজে সাড়ে সাত লাখ লিটার জ্বালানি তেল নিয়ে অবস্থান করছে। নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে তেলবাহী ট্যাংকার থেকে জ্বালানি তেল খালাস বন্ধ রয়েছে।

ওটি করিম-৮ এর সুপারভাইজার আইয়াজ আহমেদ, ‘আমরা দু’টি জাহাজে ১৮ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে আশুগঞ্জ পদ্মা অয়েল জেটিতে অবস্থান করছি। অবরোধের কারণে আমরা তেল খালাস করতে পারছি না।’

এ ব্যাপারে আশুগঞ্জ পদ্মা অয়েল ডিপোর উপ সহকারী সুপার আহসান জানান, আশুগঞ্জ ডিপোর তিনটি ট্যাংকে প্রায় ২২ লাখ লিটার তেল মজুদ রয়েছে এবং ডিপোর জেটিতে দু’টি ট্যাংকে প্রায় ১৮ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে অবস্থান করছে।

ধর্মঘটের কারণে আশুগঞ্জ ডিপোর অধীনে ৫ জেলায় জ্বালানি তেলের সঙ্কট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।


বাংলামেইল২৪ডটকম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ