,

আশুগঞ্জে এক শিশু ও বৃদ্ধের দু’টি অজ্ঞাত লাশ

L Lasতসলিম আহমেদ : গতকাল ১৮/০১/২০১৫ইং তারিখ সকাল ৯ঘটিকায় আশুগঞ্জ পি.ডি.বি রেষ্ট হাউজের পাশে নদীতে আনুমানিক ৯/১০ বছরের এক মেয়ে শিশুর অজ্ঞাত লাশ দেখা গেছে। তারপর স্থানীয় লোকজন লাশটি নদীতে ভাসতে দেখলে এক পর্যায়ে গণমাধ্যম কর্মী ও পুলিশ জানতে পায়। এরপর আশুগঞ্জ থানার এস.আই তোফাজ্জল (১) এর নেতৃত্বে অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের শেষে আঞ্জুমান মফিদুল ইসলাম এর নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে আশুগঞ্জ থানায় একটি অজ্ঞাত নামা মামলা করা হয়েছে। এ দিকে সোমবার বিকাল ৩.৩০ মিনিটে আশুগঞ্জ রেলষ্টেশনে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখা যায়। সারেজমিনে গিয়ে আশুগঞ্জ রেলষ্টেশন মাস্টার মোঃ রফিকুল ইসলাম এর নিকট এ ব্যাপারে জানাতে চাওয়া হলে, তিনি বলেন- গত রবিবার থেকেই  এই বৃদ্ধ লোকটিকে আশুগঞ্জ রেলষ্টেশনের প্লাটফর্মে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। পরে ষ্টেশন কর্তৃপক্ষ এই বৃদ্ধ লোকটিকে তার নাম জিজ্ঞাস করলে সে নাকি বলেছে তার নাম মোঃ জলিল মিয়া, তার বাড়ি হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জে আবার বাড়ি ময়মনসিংহের কথাও বলেছিল সে। গতকাল সকালে লোকটির অবস্থা আশংখা জনক দেখে ষ্টেশনের লোকজন এই বৃদ্ধ লোকটিকে প্লাটফর্মের এক জায়গা থেকে অন্যত্রে সড়িয়ে ষ্টেশনের গেইটের সামনে রাখা হয়। তার পর সায়েস্তাগঞ্জ ষ্টেশনে বিষয়টি জনানো হয় সে জন্য তার পরিচয় পাওয়া যায় কিনা? কিন্তু সোমবার মৃত্যুর বরণ করার আগ মূর্হুত পর্যন্ত লোকটির কোন পরিচয় পাওয়া যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি আশুগঞ্জ রেলষ্টেশনের প্লাটফর্মে রাখা আছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর