,

সরাইলে ছেলেকে জেলে দিলেন মা

Crime-Logoমাহবুব খান বাবুল : সরাইলে নিজের মাদকাসক্ত ছেলে সোহাগ মিয়াকে (২০) জেলে পাঠালেন মা মোমরাজ বেগম (৪৭)। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন সোহাগকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সোহাগ উপজেলার নোয়াগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য আবু লাল মিয়ার ছেলে। পুলিশ ও সোহাগের পারিবারিক সূত্র জানায়, দ্বিতীয় স্ত্রী মোমরাজ বেগমের সাথে স্বামী আবু লালের সম্পর্কে ফাটল দীর্ঘদিন ধরে। তিন মেয়ে ও একমাত্র ছেলে সোহাগকে নিয়ে আলাদা বসবাস করছেন মোমরাজ। ছেলে সোহাগ মাদকাসক্ত হয়ে পড়েছে। নেশার টাকার জন্য সে মা সহ পরিবারের লোকজনকে মারধর ও গালমন্দ করে থাকে। প্রায় সময় ঘরের আসবাবপত্র ভাংচুর করে। যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে মা মোমরাজ গত শনিবার সরাইল থানায় ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এ এস আই ইসমাঈল অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় সোহাগকে গ্রেপ্তার করে। পরে তাকে দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর