,

কসবায় অগ্নিকান্ডে ৬ দোকান ভস্মীভূত

Brahmanbaria Pic-01বাহারুল ইসলাম মোল্লা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দোকানীরা জানান।
প্রত্যক্ষদর্শী ও বাজারের দোকানীরা জানান, গত শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে বাজারের একটি দোকান আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। আগুনে একটি মাইকের দোকান, একটি ফার্মেসী, একটি অটোরিকসার পার্টসের দোকানসহ ৬টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে আখাউড়া উপজেলা ও কসবা উপজেলার কুটি চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। 
বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম সরকার  জানিয়েছেন, আগুনে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। 
এদিকে খবর পেয়ে আজ শনিবার সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ