,

তারেককে দেশে ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে : আইনমন্ত্রী

image_175591.anisul haq-1ডেস্ক রির্পোট:আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় পলাতক আসামি তারেক রহমান। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। এ ছাড়া মিডিয়ায় তারেকের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। আনিসুল হক বলেন, তারেক রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। তাকে গ্রেপ্তারের বিষয়ে আদালদের আদেশ রয়েছে। আদেশ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে।
একই সঙ্গে পলাতক সকল যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সচেষ্ট ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন আনিসুল হক। বিএনপির সাথে আলোচনার বিষয়ে তিনি বলেন, যারা সন্ত্রাস করে, বোমা মেরে ভীতি সৃষ্টি করে তাদের সাথে আলোচনার কোনো সুযোগ নেই। তালেবানদের সাথে যদি আলোচনা করা না যায়, তাহলে সন্ত্রাস সংগঠনদের সাথেও আলোচনা হবে না জানান আইনমন্ত্রী। তিনি বলেন, অনেকেই আলোচনার কথা বলছেন। কিন্তু আলোচনার বিষয় কি হবে, তা বলা হয়নি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা