,

সরাইলে চালককে ছুরিকাঘাত করে সিএনজি অটোরিক্সা ছিনতাই

images (1)মাহবুব খান বাবুল:সরাইলে যাত্রীবেশে রতন (৩৬) নামের এক চালককে ছুরিকাঘাত করে সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ৯টায় সরাইল-তেরকান্দা সড়কের মধ্যবর্তী স্থানে। গুরুতর আহত চালক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃর্ত্যুর সংঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিশ ও আহত চালকের স্বজনরা জানায়, সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে রতন। বৃহস্পতিবার রাতে হাসপাতাল মোড় থেকে “নাঈম পরিবহন” নামক সিএনজি অটোরিক্সায় চারজন যাত্রী নিয়ে তেরকান্দা যাওয়ার উদ্যেশ্যে রওয়ানা দেয় চালক রতন। বড্ডাপাড়া ব্রীজ থেকে আধা কিলোমিটার দূরে যাওয়ার পর যাত্রীবেশের চার ছিনতাইকারি চালক রতনের উপর হামলা চালায়। রতনকে হত্যার উদ্যেশ্যে তারা এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপুরি ছুরিকাঘাত করতে থাকে। রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে রতন মাটিতে লুটিয়ে পড়ে। রতন মারা গেছে এমনটি ভেবে ছিনতাইকারিরা সিএনজি অটোরিক্সাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে রতন আস্তে আস্তে সরাইল হাসপাতালে এসে স্বজনদের ঘটনাটি জানায়। রাতেই তাকে জেলা সদর হাসপাতালে প্রেরেন করা হয়। চালক রতনের অবস্থার দ্রুত অবনতি দেখে জেলা সদরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা এস আই মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে। দ্রুতই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা