,

বাংলা ছবিতে বিদ্যা বালান

image_1072_161175বিনোদন প্রতিবেদক :এক যুগ আগে গৌতম হালদারের বাংলা চলচ্চিত্র 'ভালো থেক'তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। আবারো তিনি বাংলা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। কলকাতার স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা অভিজিৎ চৌধুরীর পরবর্তী ছবিতে অভিনয় করবেন তিনি। মিডডের খবরে জানা গেছে, বাংলা ভাষা ও পশ্চিমবঙ্গের প্রতি বিদ্যা বালানের আলাদা টান রয়েছে। সে কারণে সুযোগ পেলেই তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী হয়ে ওঠেন। তারই ধারাবাহিকতায় ৩৬ বছর বয়সী বিদ্যা বালান অভিজিৎ চৌধুরীর এ ছবিতে অভিনয় করতে এক বাক্যে রাজি হয়েছেন। বর্তমানে বিদ্যা বালান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। সেখান থেকে ফিরেই এ ছবির শুটিং শুরু করবেন। এ প্রসঙ্গে বিদ্যা জানান, বাংলা চলচ্চিত্রের প্রতি বরাবরই তিনি আগ্রহী। তার প্রথম হিন্দি চলচ্চিত্র 'পরিণীতা'তেও বাংলা ভাষার ব্যবহার রয়েছে। তিনি নিজেও শুদ্ধভাবে বাংলা বলতে পারেন। এমনকি তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি 'কাহানি'র শুটিংও কলকাতায় বিভিন্ন লোকেশনে করা হয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, বাংলা ছবি 'ভালো থেক'তে অভিনয় করে বিদ্যার ক্যারিয়ার শুরু হয়েছিল। এরপর 'পরিণীতা' ছবির মাধ্যমে বলিউডে অবস্থান গড়ে নেন তিনি। আর 'দ্য ডার্টি পিকচার', 'কাহানি' ছবিগুলোর সুবাদে এখন প্রথম সারির নায়িকায় পরিণত হয়েছেন। তাই চলচ্চিত্র বোদ্ধাদের অভিমত, অভিজিতের বাংলা ছবিতে বিদ্যা বালান অভিনয় করলে দর্শক তা ভালোভাবেই গ্রহণ করবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা