,

খালেদা জিয়ার জন্য দড়ি অপেক্ষা করছে : মোফাজ্জল মায়া

101652_Maya00ডেস্ক রির্পোট:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কারাগারের দড়ি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
 
তিনি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতালবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
 
খালেদা জিয়াকে উদ্দেশ করে মায়া বলেন, ‘আপনি যাই করেন, দড়ি কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। কোর্টে না গেলে কি হবে, আপনি যতই অসুস্থতার কথা বলেন, আপনার বিচার নির্দিষ্ট সময়েই হবে।’
 
তিনি বলেন, আজকের হরতাল গরতাল হয়ে গেছে। আগে দিয়েছিল অবরোধ। কাজ হয় নাই। এখন একটু জোর দিয়ে হরতাল দিয়েছেন। কিন্তু তাতেও কাজ হয় নাই। রাস্তায় জ্যাম।
 
তিনি বলেন, খালেদা হলেন বিশ্ব মিথ্যাবাদী। বিজেপির সভাপতি নাকি তার খোঁজখবর নিয়েছেন। এতবড় মিথ্যা মানুষ কেমনে বলে? এ জন্য বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। এটা কোনো দল না। মানুষকে কষ্ট দেয়ার বাক্স।
 
মায়া বলেন, পাড়া-মহল্লায় শয়তান প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে। বিএনপি-জামায়াতের এই শয়তানদের চিরজীবনের জন্য বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।
 
২২টি আওয়ামী সমর্থক সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা