,

নাসিরনগরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ॥ গ্রেফতার-১

nnnnnnnnnnnnnnnআকতার হোসেন ভুইয়া : নাসিরনগরে মো. পুলিশ মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে  আজ বুধবার সকালে  উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় , পূর্বভাগ গ্রামের আকসির মিয়ার সঙ্গে ইটভাটার মালিকের টাকা লেনদেন সংক্রান্ত ঘটনায় সাক্ষী ছিলেন মৃত মো. মধু মিয়ার ছেলে পুলিশ মিয়া। এ নিয়ে সালিশ হলে পুলিশ মিয়া সাক্ষ্যও দেন। এরই জের ধরে সকাল নয়টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবেশি আকসির মিয়া ও তাঁর লোকজন বাড়িতে ঢুকে পুলিশ মিয়াকে পিটিয়ে আহত করে। আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।  খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মরহম আলীকে (৬৫) গ্রেপ্তার করেছে।
নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) এস আই মলয়েন্দ্র নাথ রায় জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।  


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ