,

কসবা অফিসার্স ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত

B Baria Mapশেখ কামাল উদ্দিন : গত সোমবার (১২ জানুয়ারি) সন্ধায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা অফিসার্স ক্লাবের উদ্যোগে সদ্য বদলীকৃত উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার ও ইসলামী ব্যাংক কসবা শাখার হেড অব ব্রাঞ্চ সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মোয়াজ্জেম হোসেনের বিদায় এবং নবাগত উপজেলা শিক্ষা অফিসার মো. জিয়াউল হক শিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তাপস চক্রবর্তী ও ইসলামী ব্যাংক কসবা শাখার হেড অব ব্রাঞ্চ সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ইমদাদুল ইসলাম’র বরণ অনুষ্ঠান অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
কসবা অফিসার্স ক্লাব সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্ বিদায় ও বরণ অনুষ্ঠানে উপস্থিত সদস্যগণ বিদায়ী অতিথিদের প্রশংসা পূর্বক স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। এতে উপস্থিত ছিলেন; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাকছুদুর রহমান, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সফিকুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, মেডিক্যাল অফিসার ডা: মো. মোস্তাফিজুর রহমান,
উপজেলা আনসার ভিডিপি অফিসার গাজী শহীদুর রহমান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা দীলিপ কুমার দাস,
উপ-সহকারি প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,
উপজেলা প্রাণী সম্পদ অফিসার মো. কামাল বাশার, কসবা টি আলী অনার্স কলেজের উপাধ্যক্ষ মো. আবুল কালাম আযাদ, অগ্রণী ব্যাংক কসবা শাখার অফিসার মো. দাদন তালুকদার, ইমাম প্রি-ক্যাডেট পরিচালক প্রভাষক মো. জয়নাল আবেদীন, মো. ইকবাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বদলীকৃত অফিসারগণ কসবার কর্মস্থলে অত্যন্ত নিষ্ঠার সাথে স্বীয় দায়িত্ব পালন করে সকলের হৃদয়ে স্থান করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। নতুন কর্মস্থলেও তাদের কর্মদক্ষতা দিয়ে মানুষের আস্থা কুড়াবেন। তেমনি নবাগত কর্মকর্তাগণ তাঁদের ন্যায় দায়িত্ব পালন করে নিজের কর্মস্থলকে প্রাণবন্ত করতে কোনরূপ কার্পণ্য করবেন না।

অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিদের উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম।

 

 

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন