,

মার্কিন সামরিকদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

us_millitaryআন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিলিটারি কমান্ড বা সেন্টকম এর টুইটার ও ইউটিউব একাউন্ট হ্যাক করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই ঘটনাকে মার্কিন সাইবার জগতে চালানো একটি ধ্বংসাত্মক কর্ম হিসেবে বিবেচনা করছে।

ইসলামিক স্টেট বা আইএস এর হয়ে সাইবার খিলাফত নামের একটি সংগঠন এই কাজ করেছে বলে দাবী করা হয়েছে। সেন্টকম এর টুইটার ফিডে হ্যাকাররা লিখেছে, "মার্কিন সৈন্যদল, আমরা আসছি, এবারে নিজেদের সামলাও"। হ্যাকাররা কয়েকজন সেনা কর্মকর্তার নামের একটি তালিকা, তাদের ফোন নাম্বার এবং মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কিছু ডকুমেন্ট-ও প্রকাশ করেছে। তবে, ক্লাসিফাইড বা গোপনীয় কোনো তথ্য প্রকাশিত হয় নি। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের একজন কর্মকর্তা বলেছেন, এই ঘটনাটি বিব্রতকর কিন্তু নিরাপত্তার জন্য উদ্বেগজনক নয়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইন্টারনেটের নিরাপত্তা নিয়ে একটি বক্তব্য দেয়ার সময় হ্যাকিংয়ের এই ঘটনাটি ঘটেছে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের