,

আখাউড়ায় অস্ত্র কেনার টাকা চেয়ে স্থল শুল্ক কর্মকর্তাকে ফোন

Crime Logoনিজস্ব প্রতিবেদক : আখাউড়া স্থ’ল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো: লুৎফুর রহমানের কাছে অস্ত্র কেনার টাকা চেয়ে ফোন করেছে এক অজ্ঞাত দুর্বৃত্ত। গত রবিবার বিকাল ৪.১৫ মিনিটে বাংলালিঙ্কের (০১৯৮০-৪০৯৪১৯) নম্বর থেকে তার মোবাইল নম্বরে ফোন করা হয়। এসময় ফোনের অপরপ্রাপ্ত থেকে নিজেকে জনযুদ্ধের একজন নেতা পরিচয় দিয়ে ওই কর্মকর্তার কাছে অস্ত্র কেনার জন্য মোটা অংকের টাকা দাবী করা হয়। টাকা না দিলে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে টাকা আদায় করার হুমকি দেয়া হয়। এ ঘটনায় মোঃ লুৎফুর রহমান বাদী হয়ে ওই দিন আখাউড়া থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। ডাইরী নং ৩৮৯। মো: লুৎফুর রহমান জানান, ওই ফোন কল পাবার পর থেকে তিনি আতঙ্কে ভোগছেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

 

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন