,

ফিফা ব্যালন ডি’অর ২০১৪ : মেসি-ন্যয়ারকে হারিয়ে বর্ষসেরা রোনালদো

ronaldo-12ক্রীড়া ডেস্ক :বার্সেলোনার লিওনেল মেসি ও বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল ন্যয়ারকে হারিয়ে ফিফা ব্যালন ডি’অর ২০১৪ পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য টানা দুই বছরের মতো ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার।

ক্যারিয়ারের তৃতীয় এবং টানা দ্বিতীয়বারের মতো ফিফা ব্যালন ডি’অর জয়ের কীর্তি গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তার প্রতিদ্বন্দ্বি ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও জার্মানির ম্যানুয়েল ন্যয়ার।

দীর্ঘ ১২ মাসের রোমাঞ্চ শেষে সোমবার রাতে ট্রফি জিতেন রোনালদো-ওয়েবসাইট
২০০৮ সালে প্রথমবারের মতো ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর শুরু হয় লিওনেল মেসির রাজত্ব। গত বছর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি । চলতি মৌসুমে রোনালদো রীতিমতো উড়ছেন। স্প্যানিশ লা লিগায় ১৭ ম্যাচে ২৬ গোল করে নতুন এক রেকর্ড গড়েছেন সিআর সেভেন। ২৬টি গোল করার পাশাপাশি ৮টি গোলে সহায়তাও করেছেন সতীর্থদের।

শুধু তাই নয়, উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৭১ গোল করে রাউল গঞ্জালেসকে ছুঁয়ে ফেলেছেন। রিয়ালকে জিতিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপা। জিতিয়েছেন স্প্যানিশ কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। চলতি মৌসুমে লা লীগায় বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকিয়ে সবার উপরে অবস্থান করছে রিয়াল। যেখানে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুট জিতেছেন রোনালদো। কিন্তু দুভার্গ্য, বিশ্বকাপে পর্তুগালকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি। ২০১৪ সালে মাত্র ৪৩ ম্যাচেই ৫২ গোল করে সবাইকে চমকে দিয়েছিলেন রিয়ালের রোনালদো।


ছেলের সঙ্গে ভাগাভাগি করছেন ফিফা ব্যালন ডি’অর জয়ের আনন্দ-ওয়েবসাইট
বর্ষসেরা নারী ফুটবলার : ২০১৪ সালে বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন জার্মানির নাদিন কেসলার। এই তালিকায় তার সঙ্গে ছিলেন ব্রাজিলের নারী ফুটবলার মার্তা ও যুক্তরাষ্ট্রের আবি ওয়ামবাচ। নাদিন জার্মানি জাতীয় নারী দল ও উলফসবার্গের হয়ে খেলেন। গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্স উপহার দেয়ার কারণেই কতৃপক্ষ তাকে সেরা খেলোয়াড়েরর জন্য মনোনীত করেন।


বর্ষসেরা নারী ফুটবলারের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো-ওয়েবসাইট
বর্ষসেরা গোল : বর্ষসেরা গোলের পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। তিনি বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে অসাধারণ এক ভলিতে গোল করেছিলেন। সেই গোলটিই জিতে নিয়েছে পুসকাস অ্যাওয়ার্ড। তার সঙ্গে লড়াইয়ে ছিলেন নেদারল্যান্ডসের রবিন ফন পার্সি ও আয়ারল্যান্ডের স্টেফানি রস। রদ্রিগেজ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন। এবার পুসকাস অ্যাওয়ার্ডটিও নিজের বগলদাবা করলেন।

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : তবে ব্যতিক্রম হয়ে দেখা দিয়েছে ফেয়ার প্লে পুরস্কারটি। অন্যান্য বছর কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি বা দল এই পুরস্কার পায়। কিন্তু এবার সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপের স্বেচ্ছাসেবকরা জিতে নিয়েছেন ফেয়ার প্লে এর পুরস্কার।

বর্ষসেরা কোচ : বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো। তিনি জার্মানিকে বিশ্বকাপ জিতিয়েছেন। এই তালিকায় তার সঙ্গে ছিলেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমন।

বর্ষসেরা মহিলা কোচ : নির্বাচিত হয়েছেন জার্মানির ক্লাব উলফবার্গের রালফ ক্যালেম্যান। তিনি গেল বছরও তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। কিন্তু পুরস্কার জিততে পারেননি। এবার ঠিকই জিতে নিয়েছেন ৪৬ বছর বয়সী এই কোচ।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন