,

মাধ্যমিক পরীক্ষার্থীদের মডেল টেস্ট ও কোচিং বন্ধ

examডেস্ক রির্পোট:হরতাল অবরোধে সহিংসতার আশঙ্কায় স্কুলগুলো এসএসসি পরীক্ষার্থীদের মডেল টেস্ট ও কোচিং বন্ধ রেখেছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮টি সাধারণ, ১টি মাদ্রাসা এবং একটি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিবে। এ উপলক্ষে শিক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শিক্ষার্থীদের বাড়তি প্রস্তুতির জন্য স্কুলগুলো মডেল টেস্ট নিয়ে থাকে। অবরোধে সহিংসতার আশঙ্কায় স্কুলগুলো মডেল টেস্ট ও কোচিং বন্ধ রেখেছে। এতে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রস্ততি বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে প্রায় ১৫ লাখ পরিক্ষার্থী চরম বিপাকে পড়েছে।

এমনকি বছরের শুরুর দিনই অনেক শিক্ষার্থী ক্লাস করতে পারেনি। বছরের শুরুতেই এই হোঁচট সারা বছর শিক্ষার্থীদের গায়ে লেগে থাকবে। এবার বার্ষিক পরীক্ষার ফল দ্রুত দিয়ে ক্লাস শুরু করেছি। কিন্তু ক্লাসের প্রথম দিনই থেকে অবরোধ। এছাড়া যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অনেক ক্ষতি হচ্ছে। তারা পরীক্ষার শেষ মূহুর্তের প্রস্তুতি ঠিকমতো নিতে পারছে না। অনেক স্কুলে শেষ মূহুর্তের মডেল টেস্ট ও ক্লাস ও বন্ধ রাখা হয়েছে।

এ সম্পর্কে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জাতি গঠনের কারিগর লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বিএনপি-জামায়াত। তাদেরকে এই অপ-রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্ষতিকরে কোন কর্মসূচি না দেয়ার জন্য আমি বার বার অনুরোধ করছি।

১ জানুয়ারি থেকে জামায়াতে ইসলামী হরতাল ডাকে। তারপরও সারাদেশে উৎসব করে বিনামূল্যে পাঠ্যবই দেয়া হয়। পরদিন ছিল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। মাঝে শনিবার স্কুলগুলো খোলা থাকলেও ওই দিনও ছিল ছুটির আবহ। কারণ, পরদিন ছিল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর ছুটি। কিন্তু ৫ জানুয়ারি সামনে রেখে বিএনপির কর্মসূচিকে ঘিরে ওই দিন থেকেই রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এর মধ্যে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন