,

ফ্রান্সকে আল কায়েদার হুমকি

charlieআন্তর্জাতিক ডেস্ক :ফ্রান্সের স্যাটায়ার পত্রিকা শার্লি হেবদোর অফিসে হামলার ঘটনার এক সপ্তাহের মাথায় আল কায়েদার উত্তর আফ্রিকার একটি শাখা দেশটিকে আবার হামলার হুমকি দিয়েছে।

জিহাদিদের ওয়েবসাইটগুলোতে এক বিবৃতিতে শার্লি হেবদোয় হামলার ঘটনাকে সমর্থন জানিয়ে সংগঠনটি বলে, মুসলিম ও তাদের পবিত্রতার ওপর নিপীড়নের মূল্য দিয়েছে ফ্রান্স।

তারা ওই বিবৃতিতে বলে, যতোদিন এই দেশের সেনারা মালি এবং মধ্য আফ্রিকার দেশগুলোকে দখল করে রাখবে এবং সিরিয়া ও ইরাকে আমাদের লোকদের ওপর বোমা ও বিমান হামলা চালাতে থাকবে এবং যতোদিন এর সংবাদমাধ্যম আমাদের মহানবীকে (সাঃ) অপমান করতে থাকবে, ততোদিন ফ্রান্স নিজেকে আরো খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাবে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি ফ্রান্সের আলোচিত-সমালোচিত স্যাটায়ার ম্যাগাজিন শার্লি হেবদোর অফিসে দুই বন্দুকধারী হামলা চালিয়ে এর সম্পাদকসহ ১২জনকে হত্যা করে। অপর এক বন্দুকধারী প্যারিসের অন্য এক স্থানে পুলিশের এক নারী সদস্যসহ সুপারমার্কেটে জিম্মি করে রাখা চারজনকে হত্যা করে। পরবর্তীতে পুলিশি অভিযানে ওই তিন বন্দুকধারীই নিহত হয়।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শার্লি হেবদোর পরবর্তী সংখ্যায় দশ লাখ কপি পরিবেশন করা হবে। এই সংখ্যায় তারা আবারো মহানবীর (সাঃ) কার্টুন এঁকে ইসলামকে আঘাত হানতে যাচ্ছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন