,

‘বিএনপি নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে’

pm_39836_109776_111359ডেস্ক রির্পোট:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'বিএনপি নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে'
শেখ হাসিনা- ফাইল ছবি
 
সোমবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সমাবেশটির আয়োজন করা হয়।
 
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।
 
প্রধানমন্ত্রী বলেন, 'খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, নির্বাচন করেননি; এটা উনার রাজনৈতিক সিদ্ধান্ত। যেকোনো রাজনৈতিক নেতা যখন ভুল সিদ্ধান্ত নেন তখন তার সেই ভুলের খেসারত তাকে ও তার দলকে দিতে হয়। জনগণ কেন আপনার ভুলের খেসারত দিবে? জনগণের জান-মাল রক্ষার জন্য সরকারের যা যা করার দরকার তাই করবে সরকার।'
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে কেউ এখন সাড়া দেয়না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, 'উনি অবরোধ ডাকেন, উনার অবরোধ কে মানে? কেউই মানে না। উনি মানুষের নেতা হতে পারেননি, জঙ্গিদের নেত্রী হয়েছেন।'
 
প্রধানমন্ত্রী আরো বলেন, 'খালেদা জিয়া ঘর ছেড়ে অফিসে থাকেন কেন? কারণ এটা উনার অভ্যাস। ঘর ছেড়ে পালানোর অভ্যাস উনার নতুন নয়। উনি অবরুদ্ধ নন। উনি চাইলে বাসায় যেতে পারেন।'
 
এর আগে দুপুর আড়াইটার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
 
এ দিকে সমাবেশে শুরুর কিছুক্ষণ পর বাংলা একাডেমির সামনে থেকে ৩টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়। একই সময় দোয়েল চত্বরের কাছে ৩টি হাতবোমার বিস্ফোরণ হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর