,

প্রধানমন্ত্রী ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হলেন

1420994799ডেস্ক রির্পোট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা টঙ্গীর তুরাগ নদী তীরে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে শরিক হয়েছেন। গতকাল রবিবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এ মোনাজাতে শরিক হন। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি এবং প্রধানমন্ত্রীর পরিবারের অন্য সদস্যরাও মোনাজাতে শরিক হন।
শীত ও ২০ দলীয় অবরোধ উপেক্ষা করে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম টঙ্গীর তুরাগ নদী তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাবেশে শরিক হয়েছেন। বিশেষ মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহ’র বৃহত্তম ঐক্য কামনা করা হয়। ভারতের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা সাদ মোনাজাত পরিচালনা করেন। দেশের ৩২টি জেলা থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম এবং বিশ্বের ৫০টি দেশ থেকে ৪৯৮২ জন বিদেশি ইজতেমার প্রথম পর্বে অংশ নেন। নয়াদিল্লী ভিত্তিক তাবলীগ-ই-জামাত ১৯৬৬ সাল থেকে এই ইজতেমার আয়োজন করে আসছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা