বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চল্লিশের পরে নয়, কুড়ির কোঠাতেও হতে পারে ডায়াবেটিস!

Treating-diabetes-in-a-womanলাইফস্টাইল ডেস্ক :আমরা অনেকেই জানি যে ডায়াবেটিস বয়স্ক বা মাঝবয়সীদের অসুখ। কিন্তু স্ট্রেস, টেনশন, ফাস্টফুডের যুগে কী আর ডায়াবেটিস এতটা ধৈর্য নিয়ে অপেক্ষা করতে পারে। অতএব, কুড়ির আগেই ছেলেমেয়েদের মধ্যে দেখা দিচ্ছে টাইপ টু ডায়াবেটিস। কম বয়সে ধরা পড়ায়, প্রায় সারাজীবনই বয়ে বেড়াতে হতে পারে এই অসুখ। তবে আগেভাগে চিকিৎসা হলে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখাও অসম্ভব কিছু নয়।

সমস্যা ও সমাধান
১৮-৩০ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দিনের পর দিন ফাস্টফুড খাওয়ার কারণে ওবসিটির সমস্যা দেখা দিচ্ছে অনেক কম বয়স থেকেই। তরুন প্রজন্মের মধ্যে সেন্ট্রাল ওবিসিটি ডায়াবেটিসের বড় কারণ। স্কুলে পড়ার সময় থেকেই বাড়ির খাবারের বদলে বাইরের হাই ক্যালরিযুক্ত খাবার খাওয়া ও ব্যায়ামবিহীন জীবনযাপন করার প্রবণতা বেড়ে যাচ্ছে। বেসরকারি সংস্থায় চাকরি করলে রাতে দেরি করে বাড়ি ফেরা, গাড়িতে যাতায়াত করা, অনিয়মিত খাওয়া দাওয়া করা, এক জায়গায় বসে বসে কাজ করাটা খুব স্বাভাবিক। সেডেন্টারি লাইফস্টাইলের সঙ্গে স্ট্রেস বেড়ে যাওয়ার ফলেও ওজন বাড়ছে।

এটিও পরোক্ষভাবে ডায়াবেটিসের জন্য দায়ী। অ্যাবডনিমাল ফ্যাট বেড়ে গেলে অগ্নাশয়তে ফ্যাট জমে। ফলে ইনসুলিন নিঃসরণ ক্ষমতা কমে যায়। ইন্সুলিন রেজিস্টেন্স বেড়ে যায়। এর ফলে টাইপ টু ডায়াবেটিস দেখা দেয়। অনেকের ধারণা, এদের মধ্যে টাইপ ওয়ান ডায়াবেটিস দেখা যায়। কিন্তু এ ধারনা ঠিক নয়। ঘন ঘন টয়লেটে যাওয়া, পানির পিপাসা লাগা, রোগা হয়ে যাওয়া, দুর্বলবোধ করা ইত্যাদি লক্ষণ সব সময় নাও দেখা দিতে পারে। তবে ক্লান্তবোধ করা, চোখে ঝাপসা দেখা, ওজন দ্রুত কমে যাওয়া, ইত্যাদি গুরুত্বপূর্ণ লক্ষণ ডায়াবেটিসের। কম বয়সে অনেক মিহিলাদেরই জেস্টেশনাল ডায়াবেটিস(প্রেগনেন্সির সময় ডায়াবেটিস) হয়। এঁদের অনেকেরই পরিবারে কোনও ডায়াবেটিসের ইতিহাস নেই। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, পরবর্তীকালে দেখা যায় এরা ডায়াবেটিক হয়ে যান। চিকিৎসার মধ্যে প্রথমেই জীবন-যাত্রার পরিবর্তন আনতে হবে। কমবয়সীদের ক্ষেত্রে ডায়েট চার্ট মেনে চলা সম্ভব হয়না।

অনেকে তাড়াহুড়োতে সকালের নাস্তা ঠিকমত করেন না। সুষম ব্রেকফাস্ট করা প্রয়োজন। ফাস্টফুড দিয়ে লাঞ্চ করবেন না। ছোট ছোট মিল অন্তত ৪/৫ বার খাওয়া প্রয়োজন। ভাত, রুটি নিয়ন্ত্রিত ভাবে খেতে পারেন। অফিসে লিফট ব্যবহার নাকরে সিঁড়ি দিয়ে ওঠানামা করুন। দিনে অন্তত ৪৫ মিনিট হালকা এক্সারসাইজ করুন। মোটামুটি ওষুধ আর সঠিক জীবনযাপনই ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখবে। নাহলে কিছু ক্ষেত্রে ইনসুলিন নিতে হতে পারে। ব্লাড শুগারের মাত্রা বেশি হলে দু’ তিন মাসের জন্য ইনসুলিন নিতে হতে পারে। কমবয়সে ডায়াবেটিস হলে চিকিৎসা করতে হবে দীর্ঘদিন ধরে। ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রনে রাখলে জটিলতা হওয়ার কথা নয়। মেটফরমিন গ্রুপের ওষুধ দেওয়া হয়। এর বিশেষ কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যাঁদের ডায়াবেটিস আছে বাড়িতে তাঁরা অবশ্যই গ্লুকোমিটার রাখবেন। নিয়মিত চেকআপ করানো খুব দরকার। চোখ, পা ও নার্ভের চেকআপ করানোও দরকার।

মনে রাখুন
১। যাঁদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে, তাঁদের তো অবশ্যই সতর্ক হতে হবে। অনেকের আবার কম বয়সেই কোলেস্টেরল ও রক্তচাপের মাত্রা বেশি থাকে। এরাও রিস্ক জোনে আছেন। বলাই বাহুল্য, এগুলোর পিছনেও অত্যাধিক ওজন দায়ী।

২। হার্ট, কিডনি, চোখ ও নার্ভ ডায়াবেটিসে আক্রান্ত হয় বেশি। তাই আগে থেকেই নিয়মিত চিকিৎসা করানো প্রয়োজন।