,

রাজধানীতে পাঁচ গাড়িতে আগুন ককটেল বিস্ফোরণ

track-fire-bbc_201101স্টাফ রিপোর্টার:বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ষষ্ঠ দিনে রাজধানীর বিভিন্নস্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ করা হয়েছে পাঁচটি যানবাহনে। গতকাল বিকালে ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাসহ ১৪ জেলায় সোমবার (আজ) হরতাল ঘোষণা করার পরই যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটে। আতঙ্কে সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা কমে যায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ফরিদুজ্জামান জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে আব্দুল্লাহপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটিতে আগুন লাগার খবর শুনে টঙ্গী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে দক্ষিণ কমলাপুর সরদার গার্মেন্টসের সামনে একটি চলন্ত লেগুনায় পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ওই লেগুনার চালক সেলিম গুরুতর আহত হন। অচেতন অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেলিমের শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। সেলিমের পিতার নাম ফয়জুল হক। গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা এলাকায়। মুগদার মদিনাবাদ এলাকায় পরিবারের সঙ্গে থাকেন তিনি। 



সন্ধ্যা ৭টায় মহাখালী ওয়্যারলেস এলাকায় পানির ট্যাঙ্কির পাশে একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন যুবক গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পাশে থাকা একটি ট্রাকেও অগ্নিসংযোগ করে তারা। যুবকরা এসময় অবরোধ ও আজকের হরতালের পক্ষে স্লোগান দেয়। তাৎক্ষণিকভাবে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার আগে বিকাল ৪টায় শেওড়াপাড়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি কৌশলে থামিয়ে পেট্রল ঢেলে এতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বাসটি তালতলা থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলো। 

এছাড়াও রাজধানীর বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সোয়া ৭টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটের ভেতরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর দুই যুবক মোটরসাইকেলযোগে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটের সামনে দাঁড়িয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে গেটে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাড়াহুড়ো করে গেটের বাইরে গিয়েও তাদের আটক করতে পারেন নি। সন্ধ্যা পৌনে ৭টায় সূত্রাপুর থানার লক্ষ্মীবাজারে পরপর ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর লক্ষ্মীবাজারের অনেক দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দুর্গাপ্রসাদ জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্ধ্যা সোয়া ৭টায় ফকিরাপুল এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা পরপর ৫টি ককটেল বিস্ফোরণ ঘটালে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় লোকজন ছুটাছুটি করতে থাকে। তাৎক্ষণিকভাবে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। এসময় নিরাপত্তার স্বার্থে ফুটপাথের দোকানগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়। বিকালে বংশালে ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক গুরুতর আহত হন। তাকে ওই এলাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর