,

আখাউড়া স্থলবন্দরে আটকে আছে শতশত ট্রাক

Trucksবিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের অনির্দিষ্ট কালের অবরোধে আখাউড়া স্থলবন্দরে আটকা পড়ে আছে শতশত ট্রাক। ফলে দুই দেশের সীমান্তে আক্রান্ত হচ্ছে ব্যবসায়ীরা। সারা দেশের স্থলবন্দরে একই চিত্র দেখা যায়। উৎপাদনের জন্য আমদানি করা অনেক কাঁচামালের ট্রাক আটকে আছে বন্দরে।
 কিন্তু অবরোধের কারণে দেশ জুড়ে সামান্য পরিমাণে ট্রাক চলাচল করছে। রাজনৈতিক সহিংসতায় পরিবহন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
আখাউড়া স্থলবন্দরের কর্মকর্তারা জানান, এ বন্দরগুলোতে সীমিত পরিমাণে লেনদেন হচ্ছে । অবরোধের কারণে এ বন্দরে পণ্য সরবরাহ কমেছে বলে তিনি জানান।
বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ মজুমদার বলেন, অনির্দিষ্টকালের অবরোধের জন্য পরিবহন চলাচল বিঘ্নেত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে বর্তমানে দেশে এক চতুর্থাংশ ট্রাক চলাচল করছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক মিল্লাত হোসাইন বলেন, অবরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ট্রাক। আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পক্ষে ট্রাকের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।সরকার মহা সড়কে ট্রাকের নিরাপত্তা দিতে পারবে না আর রাস্তায় ট্রাকের সংকটেরও নিরসন হবে না বলে তিনি জানান ।
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা