,

বোমা মেরে আমাকে ভয় দেখানো যাবেনা-আইনমন্ত্রী

Brahmanbaria_Minister Programme 3আমিরজাদা চৌধুরী : শেখ হাসিনা আর বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং ২০২১ ও ২০৪১ সালের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি খালেদা জিয়ার মুখে থুথু মারতে বললেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক। তিনি বাংলাদেশ ও বাংলাদেশের অগ্রগতি ব্যাহত না করতেও খালেদা জিয়াকে সাবধান করেন। তিনি বলেন বোমা মেরে আমাকে ভয় দেখানো যাবেনা।
শনিবার সন্ধ্যায় কসবার বায়েক উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পুর্তি এবং আইনমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন খালেদা জিয়ার লোকজন আমার ভাষায় বোমা ফেলেছে। আমি সিরাজুল হকের ছেলে, ভয় পেতে শিখিনি। আমাকে বোমা মেরে ভয় দেখানো যাবেনা। আমি মরে গেলেও আমার রক্ত অন্যায়ের প্রতিবাদ করবে। এই খুনিদের বিচার করবে। তিনি খালেদা জিয়া ও তার পুত্রকে কুলাঙ্গার আখ্যায়িত করে বলেন- আমি বলে দিতে চাই আমার বাসায় বোমা ফেলতে পারো,কিন্তু আমার হ্নদয়ে বোমা ফেলতে পারোনা। আইনমন্ত্রী আরো বলেন আমি চাই দেশের মানুষ শিক্ষা,শৃঙ্খলা এবং বঙ্গবন্ধুর আদর্শে মানুষ হয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলার যে স্বপ্ন,বঙ্গবন্ধুর সোনার বাংলার যে স্বপ্ন,২০২১ ও ২০৪১ সালের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করবেন আর ঐ মহিলা খালেদা জিয়ার মুখে থুথু মারবেন। আমি ভদ্রলোক। আমার মুখ দিয়ে খারাপ কথা বের হয়না। কিন্তু না পারতে বলতে হলো। কারন উনি ভদ্র ভাষা বুঝেননা। আমি ভদ্র ভাষায় কথা বলতে শেখার পাশাপাশি এটাও জানি যে- যে ভাষা বুঝে তাকে আগে সেই ভাষা বুঝাতে হবে। তিনি খালেদা জিয়াকে সাবধান করে বলেন এনাফ ইজ এনাফ। বাংলাদেশ ও বাংলাদেশের অগ্রগতি ব্যাহত করার চেষ্টা করবেননা। তাহলে আমাদের অভিশাপের আগুনে আপনি পুড়ে মরে যাবেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত ঐ সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক এমপি। অন্যান্যের মধ্যে বক্ততা করেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার এমপি,জ্বালানী ও বিদ্যুত প্রতিমন্ত্রী নাসরুল হামিদ বিপু,উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি,ফজিলাতুননেছা বাপ্পি এমপি,জেলা ও দায়রা জজ মো:কাওসার,কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইন্দভুষন দেব,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার,পুলিশ সুপার মো:মনিরুজ্জামান পিপিএম,স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান রাশেদুল কায়সার ভুইয়া জীবন প্রমুখ।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে মমতাজ,আখি আলমগীরসহ দেশের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ