,

যুক্তরাষ্ট্রে বেকারত্ব কমছে

bu9dl6y1-290x180আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে ২ লাখ ৫২ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বেকারত্বের হার ৫ দশমিক ৮ থেকে কমে ৫ দশমিক ৬-এ নেমে এসেছে।
দেশটির শ্রম বিভাগের সূত্রে বিবিসি এ তথ্য জানিয়েছে।
নতুন এই কর্মসংস্থানের সুযোগগুলো ২০১৪ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে সৃষ্টি হয়েছে।
২০০৮ সালের জুনের পর থেকে বেকারত্বের হার এবারই সবচে কম।
মার্কিন শ্রমবিভাগ জানিয়েছে, কর্মসংস্থানের এই সুযোগ আশাতীত। ব্যবসা, নির্মাণখাত, স্বাস্থ্য এবং খাদ্যখাতে কর্মীদের নিয়োগ দেয়া হয়েছে।
পাশাপাশি, ডিসেম্বরে খণ্ডকালীন কাজের সুযোগের ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে বলে জানা গেছে।
বেকারত্বের হার কমার একটি বড় কারণ হচ্ছে, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কাজ পাওয়ার চেষ্টা করেছেন।
২০১৪ সালজুড়ে প্রতিমাসে গড়ে ২ লাখ ৪৬ হাজার মানুষকে চাকরি দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ