,

রণবীর-ক্যাটের বাগদান সম্পন্ন!

9e9bc868816f49ee95039b3f4d524e2f-ranbir-katবিনোদন প্রতিবেদক :সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আংটি বদলের কাজটি সেরেই ফেললেন বলিউডের বহুল আলোচিত তারকা যুগল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ! অন্তত এমন খবরই ভাসছে বলিউডের বাতাসে। লন্ডনে গত ৩০ ডিসেম্বর বাগদান পর্ব সেরেছেন রণবীর-ক্যাটরিনা। এমন খবরই প্রকাশ করেছে মুম্বাইয়ের অধিকাংশ পত্রিকাগুলো। 

সম্প্রতি রণবীর-ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে বড়দিন উদ্‌যাপনের জন্য লন্ডন গিয়েছিলেন ক্যাটরিনা। পরে সেখানে যান রণবীর। লন্ডনে গত ৩০ ডিসেম্বর রণবীর-ক্যাটের বাগদান সম্পন্ন হয়। সে সময় এই জুটির পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নিতু সিংও ছিলেন সেখানে। তবে রণবীর কিংবা ক্যাটরিনার পক্ষ থেকে এখন পর্যন্ত বাগদানের বিষয়টি নিশ্চিত করা হয়নি। 

২০০৯ সালে রাজকুমার সন্তোষীর ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয়ের পর থেকেই রণবীর-ক্যাটের প্রেমের জোর গুঞ্জন ওঠে। বছরের পর বছর ধরে নিজেদের প্রেম নিয়ে লুকোচুরি খেলছেন তাঁরা। গত নভেম্বর মাসে মুম্বাইয়ের কার্টার রোডে একই বাড়িতে ওঠেন এ জুটি। মূলত এর পর থেকেই শিগগির তাঁরা বাগদান পর্ব সারবেন বলে খবর ডালপালা মেলে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা