,

অর্থ নয়, সেবায় মনোযোগ দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

pm4_202582ডেস্ক রির্পোট:অর্থের দিকে নয়, ডাক্তারদের সেবার দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১১টি মেডিক্যাল কলেজে এমবিবিএস ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। এছাড়া দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা দেন তিনি।

দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে যেসব মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে সেগুলোতে শিক্ষার মান ‘ঠিক’ রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও প্রচুর মেডিকেল কলেজ অনুমোদন দিয়েছি। আমরা আরো ছয়টি বেসরকারি মেডিকেল কলেজ দিচ্ছি। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করবো, এই মেডিকেল কলেজগুলোর মান যেন ঠিক থাকে। রোগী মারা ডাক্তার যেন না হয়-এদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। মানুষ ধুঁকে ধুঁকে মরবে-এটা স্বাধীন বাংলাদেশে হতে পারে না।
মেডিকেল কলেজগুলোয় যথাযথভাবে শিক্ষা কার্যক্রম চলছে কি না তা নিবিড়ভাবে পরিবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। মেডিকেল শিক্ষার্থীদের প্রতি ঠিকমতো লেখাপড়া করে ‘সত্যিকারভাবে মানুষের সেবা’ করার উদ্দেশ্য নিয়ে বের হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, তিনি প্রধানমন্ত্রী থাকাকালেই দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। আরো দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম ও রাজশাহীতে। পর্যায়ক্রমে সাতটি বিভাগীয় শহরেই মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করবে সরকার। তিনি ৬৪ জেলায় যে পরিমাণ শিক্ষা-প্রতিষ্ঠান আমাদের প্রয়োজন সে পরিমাণ নেই। বিশেষ করে মেডিকেল কলেজ; এই দিকটা খুবই অবহেলিত। আমরা এটা অবহেলিত রাখতে চাই না।
উদ্বোধনের পর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১টি জেলায় মেডিকেল কলেজগুলোর কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
নতুন প্রতিষ্ঠিত হওয়া ১১টি মেডিকেল কলেজের মধ্যে ছয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এবং পাঁচটি সেনাবাহিনীর অধীনে।
এর ফলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াল ২৯টিতে এবং সেনা সদরের অধীনে মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াল ছয়টিতে। এছাড়া দেশে আরো ৬৩টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম শুরু করা মেডিকেল কলেজগুলো হয়েছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী ও রাঙামাটিতে। সেনাবাহিনীর অধীনে মেডিকেল কলেজগুলো হয়েছে চট্টগ্রাম, রংপুর, যশোর, বগুড়া ও কুমিল্লায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ