,

সারাদেশে চলছে অনির্দিষ্টকালের অবরোধ

police-Attakডেস্ক রির্পোট:বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে সারাদেশে। বিচ্ছিন্ন ঘটনা ও রাজধানীতে কয়েকটি বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।

৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশ করতে না দেয়া এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তাঁর গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এই অবরোধের ডাক দেওয়া হয়।

রংপুর বিভাগে বুধবার হরতাল
মির্জা ফখরুলকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর বিভাগে মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপি।

লালবাগে পিকআপ ভ্যানে আগুন
সন্ধ্যার পর লালবাগ পুলিশ ফাঁড়ির পাশে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সন্ধ্যায় গুলিস্তানে ও মহাখালীতে দুটি বাসে আগুন
রাজধানীতে আরও দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গুলিস্তানে ৬ নম্বর ও মহাখালীতে ১৪ নম্বর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

লাগাতার অবরোধ ডাকার পর মঙ্গলবার বিকাল পর্যন্ত ঢাকায় চারটি গাড়ি পোড়ানো হয়। সন্ধ্যার দুটি নিয়ে মোট ছয়টি গাড়িতে আগুন দেওয়া হলো।

মির্জা ফখরুল গ্রেফতার
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার পর জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।


এর আগে তিনি এক সংক্ষিপ্ত প্রেসব্রিফিং করেন। এ সময় গত কয়েকদিনের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সরকার বাকশালী শাসন কায়েম করেছে, গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে সরকার।

তিনি আরও বলেন, ব্যক্তিগত নিরাপত্তার কারণে আমি প্রেসক্লাবে ছিলাম।

এরপর তিনি গাড়িতে করে প্রেসক্লাব থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় ডিবি ও রমনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় বিএনপিপন্থী সাংবাদিক নেতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। অবশেষে গাড়ির গেট খুলে ফখরুলকে গ্রেফতার করে পুলিশ।

শাহবাগে বাসে আগুন
রাজধানীর শাহবাগে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে শাহবাগ মোড়ে এই ঘটনা ঘটে।

ঢাকা মেট্রো ভ-১১-২৩৩৭ নং গাড়িটিতে আগুন দেওয়ার পর বাস থেকে নামতে হুড়োহুড়ি করতে গিয়ে গাড়িচালক ও দুই যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।


আজিমপুরে শিবিরের মিছিল, ককটেল বিস্ফোরণ
রাজধানীর আজিমপুরে মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। এসময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে ঢাকা মহানগর শিবির পূর্ব শাখার প্রচার সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে ১৫-২০জনের একটি দল লাঠি মিছিল বের করে।

এসময় মিছিল থেকে ৩-৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভাঙচুর চালানো হয় একটি সিএনজি অটোরিকশায়।

রাজধানীতে দুই বাস ও এক প্রাইভেট কারে আগুন
রাজধানীতে দু’টি বাস ও একটি প্রাইভেট কারে দুপুর দুইটার দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাজউক কার্যালয়ের সামনে একটি বাস ও প্রাইভেট কার, তাঁতী বাজারে একটি বাসে আগুন দেয়া হয়

ঘটনার সত্যতা স্বীকার করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার জিয়াউর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে দু’টি স্থানে ৪টি ইউনিট পাঠানো হয়েছে।

রাজশাহীতে পুলিশ পেটালো শিবির কর্মীরা
রাজশাহীতে গাড়িতে হামলা করে বন্দুক কেড়ে নিয়ে পুলিশকে পেটালেন ছাত্রশিবিরের কর্মীরা। মঙ্গলবার সকালে নগরের সপুরা এলাকায় আলিফ লাম মিম ইট ভাটার সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত পুলিশ সদস্যরা হচ্ছেন- শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন এবং কনস্টেবল শফিকুল ইসলাম, আমজাদ হোসেন ও জামাল উদ্দিন। এদের মধ্যে গুরুতর আহত শফিকুল ও আমজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ