,

পুলিশের মামলার আসামী হলেন সরাইল উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান

sarail pic- Adv. Abdur Rahman,07.01.15মাহবুব খান বাবুল : পুলিশের দায়ের করা মামলার আসামী হলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি’র সভাপতি এডভোকেট আবদুর রহমান। গত ৫ জানুয়ারী গনতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষ্যে জেলা শহরে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিএনপি ও এর অঙ্গ সংঘটনের নেতা কর্মীদের। ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ককটেলের বিস্ফোরন ঘটায়। আহত হয় অনেক পুলিশ সদস্য। এ ঘটনায় গত ৬ জানুয়ারী পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ৫ জানুয়ারী পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করার জন্য বিএনপি ও অঙ্গ সংঘটনের নেতা কর্মীরা সকাল থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। নেতৃবৃন্দের নেতৃত্বে এক সময় পিকেটারা পুলিশের উপর চড়াও হয়। তারা লাঠি সোটা ইট পাটকেল ককটেল ও বিস্ফোরক দ্রব্য প্রকাশ্যে বহন করতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে তারা পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদান করে। এক সময় সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে হত্যার উদ্যেশ্যে ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। প্রকাশ্যে বিস্ফোরক দ্রব্য বহন করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে। এ সময় অনেক পুলিশ সদস্য ও পথচারী আহত হয়। ৬ জানুয়ারী সদর মডেল থানার উপ-পরিদর্শক (দ্বিতীয় কর্মকর্তা) মোঃ ইশতিয়াক আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। জেলা বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান মোল্লা কচিকে প্রধান আসামী করে ৬৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় ১৩ নাম্বার আসামী করা হয় সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি’র সভাপতি এডভোকেট আবদুর রহমানকে। জেলা বিএনপি’র সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবদুর রহমান বলেন, এ মামলায় আমাকে আসামী করায় আশ্চর্য্য হয়েছি। কারন ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সরাইলে ছিলাম। আমি অফিসিয়াল অনেক কাজও করেছি। এটা সম্পূর্ণ উদ্যেশ্য প্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসা। জেলার অনেক সরকার দলীয় নেতাও আমাকে আসামী করায় বিস্ময় প্রকাশ করেছেন।

   

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর