,

বাংলায় বললেন সাকিব…

4_200857ক্রীড়া ডেস্ক :বিশ্বকাপের দেশে বিগ ব্যাশে আজ মাঠে নামবেন সাকিব আল হাসান। বাংলাদেশের বিশ্বকাপ দল অস্ট্রেলিয়া রওনা হবে ২৪ জানুয়ারি। সবার আগে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলে নিজেকে মানিয়ে নেবেন সাকিব। অস্ট্রেলিয়ার টি ২০ টুর্নামেন্ট বিগ ব্যাশে সাকিবের দল মেলবোর্ন রেনেগেডস। চার ম্যাচে রেনেগেডস জয় পেয়েছে মাত্র একটিতে। আট দলের টুর্নামেন্টে তারা রয়েছে সবার নিচে। আজ তাদের প্রতিপক্ষ হোবার্ট হারিকেন্স।

সাকিব জয় দিয়ে শুরু করতে চান। রেনেগেডস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘খুব ভালো লাগছে। কালকের (আজ) ম্যাচ খেলার অপেক্ষায় আছি। গতবার বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার রেনেগেডসের হয়ে ভালো পারফর্ম করতে চাই। আশা করি দলের জন্য অবদান রাখতে পারব। ব্যাট হাতে এক রান করলাম বা বল হাতে এক উইকেট নিলাম কিংবা ফিল্ডিংয়ে এক রান বাঁচিয়ে দিলাম- এসব ব্যাপার নয়, আমি দলের জন্য অবদান রাখতে চাই। দল জিতলেই আমি খুশি।’
বিশ্বের সেরা টি ২০ অলরাউন্ডারকে জমকালোভাবেই স্বাগত জানিয়েছে রেনেগেডস। তাদের ফেসবুক পেজে সাকিবকে উদ্দেশ্য করে লেখা রয়েছে, ‘দ্যাখো, কে এসেছে দেশে!’ টিভিতে সাক্ষাৎকার দেয়ার সময় একপর্যায়ে প্রশ্নকর্তা দর্শক-সমর্থকদের উদ্দেশে কিছু বলার অনুরোধ করলে সাকিব জিজ্ঞেস করেন, ‘বাংলায় বলি?’ এরপর বাঁ-হাতি অলরাউন্ডার বাংলায় বলেন, ‘সবাই সমর্থন করবেন। আশা করি, আমরা অনেক ভালো করব। আমাদের প্রথম কয়েকটি ম্যাচ ভালো হয়নি। আশা করি, সামনের ম্যাচগুলো আমরা ভালো খেলব এবং জিতব।’
২৪ ডিসেম্বর রেনেগেডসের সঙ্গে চুক্তির বিষয়টি ফেসবুকে
জানান সাকিব। বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গে
চুক্তি হয়েছে গ্র“পপর্বে রেনেগেডসের শেষ চার ম্যাচের জন্য। বিগ ব্যাশে খেলার জন্য সোমবার অস্ট্রেলিয়ায় উড়াল দেন সাকিব।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা