,

যে ৬ টি কারণে সঙ্গী হিসেবে বেছে নেয়া উচিত একজন আবেগপ্রবণ মানুষকে

Mumbai-Heema-Bharat-23_0লাইফস্টাইল ডেস্ক :অনেকে মনে করেন ইমোশনাল মানুষজন অর্থাৎ যাদের আবেগ একটু বেশি তাদের সাথে জীবন কাটানো অনেক বেশি যন্ত্রণার। কারণ হয়তো কথায় কথায় তারা অতিরিক্ত আবেগী হয়ে যাবেন এবং বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হবে। তাহলে জেনে রাখুন একজন আবেগী মানুষ জীবনসঙ্গী হিসেবে সবচাইতে পারফেক্ট মানুষ। কারণ আবেগী মানুষজনের বৈশিষ্ট্যই এমন থাকে যে তারা কখনো কাউকে দুঃখ দিতে পারেন না, নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন না এবং মিথ্যে করে ভালোবাসতে পারেন না। অর্থাৎ একজন পারফেক্ট জীবনসঙ্গীর মধ্যে যেসকল গুনাবলীর প্রয়োজন রয়েছে সবই রয়েছে একজন ইমোশনাল মানুষের মধ্যে।

১) আবেগী মানুষের ভালোবাসা হয় সত্য
আবেগী মানুষ কখনোই কাউকে নিয়ে খেলতে পারেন না। যারা অনেক বেশি ইমোশনাল তারা হয়তো সবসময় নিজের আবেগ প্রকাশ করে সঙ্গীকে একটু বিব্রত করে ফেলেন কিন্তু এই আবেগে ছলনা বা মিথ্যা থাকে না। পুরোপুরি সত্য এবং মনের ব্যাপারগুলোই তারা প্রকাশ করে ফেলেন। এবং তাদের ভালোবাসায় কোনো ধরণের খাঁদ থাকে না।

২) আবেগী মানুষের ভেতরে যেমন বাইরেও ঠিক তেমনই প্রকাশ করেন
সাইকোলজিস্টদের মতে আবেগী মানুষজন নিজের ভেতরে কোনো কিছুই লুকিয়ে রাখতে পারেন না। তারা সব সময় নিজের আবেগ এবং মন থেকে চিন্তা করেন বলে নিজের ভেতরে যেমন বাইরেও ঠিক তেমনই প্রকাশ করে ফেলেন। এইধরনের মানুষ সঙ্গী হিসেবে অনেক ভালো। কারণ তিনি একেবারেই স্বচ্ছ।

৩) আবেগী মানুষ অনেক বেশি বিশ্বস্ত
ইমোশনাল মানুষজনের ভেতরের বিবেকটা অনেক বেশি জাগ্রত থাকে। তারা যদি কাউকে কোনো ব্যাপারে কথা দিয়ে থাকেন তাহলে তা ভঙ্গ করেন না একেবারেই। কারণ তাদের আবেগ এই কাজে বাঁধা প্রদান করেন। আর তাই সঙ্গী হিসেবে তারা অনেক বেশি বিশ্বস্ত থাকেন।

৪) আবেগী মানুষজন অনেক বেশি কেয়ারিং হন
যারা অনেক বেশি ইমোশনাল মানুষ তারা সব সময়েই নিজের সঙ্গীর কাছ থেকে কেয়ার, ভালোবাসা আশা করেন এবং নিজেরা যেমন আশা করেন ঠিক তেমনটাই সঙ্গীকে দিয়ে থাকেন। তারা ভালোবাসলে অনেক বেশিই ভালোবাসতে পারেন এবং সঙ্গীর সকল দিকে লক্ষ্য রাখতে পছন্দ করেন।

৫) নিজে আবেগী বলে তিনি আপনার আবেগটাও বেশ ভালো বুঝতে পারেন
সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়টিতে অনেক সমস্যা হয়, তা হচ্ছে একে অপরকে ভালো করে বুঝতে না পারা। আবেগী মানুষজন এই দিক থেকে সঙ্গী হিসেবে অনেক বেশি যোগ্য। কারণ তারা নিজেরা আবেগী বলে সঙ্গীর এইধরনের বিষয়গুলো বুঝতে পারেন।

৬) আবেগী মানুষেরা অনেক বেশি দয়ালু ও সহানুভূতিশীল হন
সাইকোলজিস্টগণ বলেন ইমোশনাল মানুষের মন অনেক বেশি নরম হন। যদি তার মধ্যে রাগের পরিমাণও বেশি থাকে তারপরও তিনি মনের দিক থেকে অনেক বেশি নরম থাকেন। অনেক ক্ষমাশীল এবং দয়ালু হন বলে সঙ্গী হিসেবেও অনেক ভালো হন আবেগী মানুষ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ