,

কসবায় ছাত্র ও যুবদলের দুইনেতা গ্রেপ্তার

grafter-2শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শুক্রবার রাতে ছাত্রদল নেতা শহিদুল খাঁ (২৫) ও যুবদল নেতা দুলাল ভূইয়া(৪৫)কে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছেন, সরকার বিরোধী নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
শহিদুল খাঁ কসবা পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি কসবা পৌর শহরের তেতৈয়া গ্রামে। দুলাল ভূইয়া কসবা পৌরসভার ৯ নং ওয়ার্ডের যুবদল সভাপতি। তাঁর বাড়ি পৌর শহরের বগাবাড়ি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে; গত বছরের আট অক্টোবর কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মইনপুর সমাজকল্যাণ নামক পাঠাগারের ভিতর সরকার বিরোধী আন্দোলন ও নাশকতামুলক ধ্বংসাত্বক কার্যকলাপের ঘটনা দায়ের করা মামলায় ওই দুইনেতাকে গত শুক্রবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কসবা থানার উপপরিদর্শক মো. মোরশেদ আলম বলেন; সরকার বিরোধী নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরন করেন।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ