,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-ছাত্রদল দফায় দফায় সংঘর্ষ : আহত ২০

brah_ma_784089174নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কয়েক দফা সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে ।  এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ২৫ জনকে আটক করেছে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রদলের কর্মীরা শহরের রেলগেইট এলাকায় রেললাইনে ব্যারিকেড দেওয়ায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে বিকেলে কালীবাড়ি মোড় থেকে ছাত্রদল মিছিল বের করে। মিছিলটি টি.এ রোড এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়।

এসময় ছাত্রদল কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। কয়েক দফা সংঘর্ষে সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, পুলিশ লাইনের আরআই সায়েদুর রহমানসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে । 

পুলিশ সংঘর্ষ থামাতে ব্যাপক লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। আধাঘণ্টা চলা সংঘর্ষের সময় শহর ফাঁকা হয়ে যায়।

এছাড়া সংঘর্ষ চলাকালে শহরের রেলগেইট এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও শহরের বিভিন্ন স্থানে অন্তত অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটায় ছাত্রদল নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, পুলিশ সংঘর্ষ থামাতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুঁড়েছে। সংঘর্ষে ৩ পুলিশও আহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা