,

ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

national cr timআসন্ন ২০১৫ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় রবিবার বেলা সোয়া তিনটার দিকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন। এ সময় বিসিবির নির্বাচকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

১৫ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দলঃ

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, নাসির হোসেন, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুমিনুল হক, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আরাফাত সানী, সৌম্য সরকার ও তাইজুল ইসলাম।

এছাড়া অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহের প্রশিক্ষণ ক্যাম্পে দলকে সহযোগিতা করতে ও সম্ভাব্য ইনজুরির বিষয়টি মাথায় রেখে আরও অতিরিক্ত দুইজন খেলোয়াড় দলের সাথে থাকবেন। এদের একজন শফিউল ইসলাম। তবে অন্যজনের নাম নির্বাচকরা এখনও চূড়ান্ত করে উঠতে পারেন নি। অবশ্য বিসিবি সভাপতি জুবায়ের হোসেন লিখনের অন্তর্ভুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন।

দলটির মাত্র ৬ জন সদস্যের এর আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসর। গ্রুপপর্বে পুল ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ