,

ঠান্ডায় চোখ লাল?

87da15be1998b4fb22ca50c82dea190d-2বিনোদন প্রতিবেদক :শীতকালে ঠান্ডা বাতাস লেগে বা ঠান্ডা সর্দি জ্বরে প্রায়ই চোখ দুটো লাল হতে দেখা যায়। আসলে শীতকালটা চোখের জন্য খুব একটা সুবিধাজনক সময় নয়। কারণ, শীতকালে বাতাস আর্দ্রতা .হারিয়ে শুষ্ক হয়ে ওঠে। ফলে চোখও হয়ে ওঠে শুষ্ক। ফলে লালচে হতে পারে, জ্বালাও করতে পারে।
যাঁরা কনটাক্ট লেন্স ব্যবহার করেন, যাঁদের আগে থেকেই চোখের শুষ্কতার সমস্যা আছে বা যাঁরা রুম হিটার ব্যবহার করেন, তাঁদের এ সমস্যা আরও বেশি। দ্বিতীয়ত, শীতকালেই চারপাশে ধুলাবালু বেশি ওড়ে, বাতাসে ভাসে ফুলের রেণু ও নানা গুঁড়া। অ্যালার্জির প্রকোপ যায় বেড়ে। আর অ্যালার্জির একটা লক্ষণ হিসেবে চোখ লাল হয়। তৃতীয়ত, শীতকালে সূর্যালোকের অতিবেগুনি রশ্মি অনেক সরাসরি পৃথিবীতে আসে। এটাও চোখের জন্য খারাপ।
তাহলে শীতে কী করা? ঠান্ডা আবহাওয়ায় বেরোবার সময় সানগ্লাস পরা ভালো। এতে চোখ শুষ্ক ও হিমেল হাওয়ার আক্রমণ থেকে বাঁচবে। যাঁদের চোখ খুব বেশি শুষ্ক হয়ে যাচ্ছে, তাঁরা চিকিৎসকের পরামর্শে আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ ব্যবহার করতে পারেন। রুম হিটার বেশি শুষ্ক করে তোলে, এর সঙ্গে আর্দ্রতারক্ষক বা হিউমিডিফায়ার আছে কি না, তা লক্ষ করুন। না থাকলে ঘরে এক পাশে এক গামলা বা এক বালতি পানি রেখে দিন। এতে ঘর আর্দ্র হবে। ঠান্ডা বা অ্যালার্জির সমস্যা থেকে পরিত্রাণ পেতে যথাসম্ভব ধুলাবালি এড়িয়ে চলুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ