বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী

jamalpur-pic1ডেস্ক রির্পোট :শরিফুল ইসলাম ঝোকন, জামালপুর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,‘নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বমানের শিক্ষা দিয়ে জাতি গঠন করতে হবে। তাহলেই বাংলাদেশ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে।’
তিনি বলেন,‘ বিশ্বের কোনো দেশের নারী পুরুষ সমান তালে শিক্ষিত হতে পারেনি। বর্তমান আওয়ামী লীগ সরকার ২০১২সাল থেকে ১৫সালের মধ্যে ছেলে-মেয়ে, নারী-পুরুষ সমান তালে শিক্ষায় শিক্ষিত করতে স্বার্থক হয়েছে।’
মন্ত্রী শনিবার জামালপুরের ইসলামপুরে উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শতবর্ষ পূর্তির অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,‘বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন,‘বিশেষ একটি দল বিগত দিনে হরতাল দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়ি ভাংচুর করে শিক্ষার্থীদের পরীক্ষায় ও বই বিতরণ বাধাগ্রস্ত করে জাতিকে অশিক্ষিত রাখতে চেয়েছিল। কারণ তারা সুশিক্ষিত জাতি চায় না, দেশের ভাল, দেশের উন্নতি চায় না। তাই তারা ব্যর্থ হয়েছেন।’
শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক আজিজুর রহমান বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল, জামালপুরের জেলা প্রশাসক সাহাব উদ্দিন খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন-বিদ্যালয়ের সাবেক ছাত্র (অব.) বিগ্রেডিয়ার মোস্তাফিজুর রহমান, বিগ্রেডিয়ার ইলিয়াছ আলী, (অব.) কর্নেল রেজাউল করিম, এফবিবিসিসি আইয়ের কেন্দ্রীয় পরিচালক রেজাউল করিম রেজনু ,উপজেলা চেয়ারম্যান নবীনেওয়াজ খান লোহারী বিপুল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী মন্ডল, পৌরমেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক জিয়া, ডা. রুহুল কুদ্দুস ফোরকান, বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী, আব্দুল আওয়াল খানলোহানী, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাদল প্রমুখ।
এর আগে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা ও শতবর্ষ পূর্তি পতাকা উত্তোলন করে শতবর্ষের ফলক উন্মোচন করেন।
দু’দিনের অনাড়ম্বর অনুষ্ঠানে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া মাহফিল ও স্মৃতিচারণমূলক আলোচনা , স্থানীয় ও জাতীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা