,

ফেসবুক নিয়ে বিড়ম্বনায় আনিসুল হক

Anisul-Haqueআন্তর্জাতিক ডেস্ক :লেখক, নাট্যকার, কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক ফেসবুক নিয়ে বিড়ম্বনায় পরেছেন। তাঁর নাম ব্যবহার করে একাধিক আইডি ও ফেসবুক ফ্যান পেজ তৈরি করা হয়েছে। সেখানে নানান সময় কুরুচিপূর্ণ ছবি ও বাজেভাবে তাকে উপস্থাপনা করা হচ্ছে। ফলে প্রতিনিয়ত পরিচিতদের কাছে তিনি বিড়ম্বনায় পরছেন।

গত বছর ২৭ ফেব্রুয়ারি আনিসুল হকের ফেসবুক পেজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। সাধারণত ফেসবুক বিভিন্ন দেশের তারকা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড এবং ব্যবসার পেজকে অফিশিয়াল হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। এ স্বীকৃতি প্রমাণ করে এটি তাঁর অফিশিয়াল ফেসবুক পেজ। স্বীকৃতি দেওয়া ফেসবুক পেজের পাশে নীল রঙের টিক চিহ্ন দেওয়া হয়, যা প্রমাণ করে পেজটি ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত।

ফেসবুকের আনুষ্ঠানিক স্বীকৃতির পরেও তাঁর নাম ব্যবহার করে অসংখ্য ফেসবুক পেজ চলছে। এমন পরিস্থিতিতে তিনি নিজের ফেসবুক আইডি ও পেজ থেকে একটি সতর্কবার্তা দিয়েছেন।

সতর্কবার্তায় তিনি লিখেছেন, "আমার আসল ফেসবুক একাউন্ট https://www.facebook.com/Anis1971 এটা। প্রথমে বলি, এই পেজটা ভেরিভাইয়েড। নামের পাশে নীল বৃত্তে সাদা টিকচিহ্ন হলো ভেরিভায়েডের চিহ্ন। এখান থেকে কোনো কথা বললে তার সত্যতা নিয়ে ৭৫% নিশ্চিত হতে পারেন। আর আমার অরিজিনাল একাউন্ট এটা। এই দুটোর বাইরে আর যা দেখছেন সব নকল।"

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ