,

নতুন ছবির মহরত করলেন মার্শাল আর্ট এক্সপার্ট নায়ক পরিচালক রুবেল

57502_e3বিনোদন প্রতিবেদক :নতুন বছরের প্রথম দিনই নতুন ছবির মহরত করলেন মার্শাল আর্ট এক্সপার্ট নায়ক পরিচালক রুবেল। ছবির নাম ‘মিশন সিক্স’। এফডিসির জহির রায়হান কালার ল্যাব প্রোডাকশন হলে ১লা জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত এ ছবির মহরতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি। সিলভার স্ক্রিন প্রযোজিত ‘মিশন সিক্স’-এর শুভ কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু, যুগ্ম সদস্য সচিব শামসুল আলম ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিজু আহমেদ এবং এফডিসির পরিচালক (উৎপাদন) লক্ষণ চন্দ্র দেব। কণ্ঠরাজ মাজহারুল ইসলামের উপস্থাপনায় ‘মিশন সিক্স’ ছবির জন্য সবার দোয়া কামনা করেন ছবির প্রযোজক শাহিন কবির, নায়ক জায়েদ খান, দুই নায়িকা পরী মণি ও মৌসুমী হামিদ এবং পরিচালক মাসুম পারভেজ রুবেল। মহরতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছবির আরেক নায়ক আলেকজান্ডার বো ও নায়িকা শাহনূর। 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ‘মিশন সিক্স’ ছবির সাফল্য কামনা করে বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের সুদিন ফিরছে। রুবেল একজন জনপ্রিয় নায়ক। পরিচালক হিসেবেও ভাল ছবি উপহার দিয়েছেন। ‘মিশন সিক্স’ ছবিটিও রুবেল ভালভাবে নির্মাণ করবেন। দর্শকরা পছন্দ করবেন। তথ্যমন্ত্রী বলেন, ‘মিশন সিক্স’ ছবিটি অন্যায়ের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে কথা বলবে- এটাই আমার প্রত্যাশা। নায়ক পরিচালক মাসুম পারভেজ রুবেল বলেন, ‘মিশন সিক্স’ আমার পরিচালনার ১৭ নম্বর ছবি। আমি সব সময় অ্যাকশন ছবি নির্মাণ করে সফলতা পেয়েছি। অ্যাকশন ছবিতেও যে বক্তব্য থাকে, গল্প থাকে, দর্শকদের জন্য বিনোদন থাকে, আমার ছবিগুলো সেটা প্রমাণ করেছে। আমার পরিচালিত ‘বিচ্ছু বাহিনী’ ছবিতে ৭ জন শিশুশিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। রুবেল বলেন, ‘মিশন সিক্স’ও দর্শকদের জন্য নির্মাণ করবো এবং আমার প্রযোজক ছবিতে যে অর্থ লগ্নি করবেন আমি তার চেয়ে অন্তত ৫ হাজার টাকা হলেও বেশি ব্যবসা দেবো। রুবেল ‘মিশন সিক্স’ ছবিতে একজন নতুন নায়ক উপহার দিচ্ছেন। মার্শাল আর্টে ব্লাক বেল্টধারী নতুন এ নায়কের নাম বাবু। ফেব্রুয়ারি থেকে একটানা ছবির শুটিং হবে বলে পরিচালক মাসুম পারভেজ রুবেল জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ