,

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবস্থানরত পুলিশ সদস্য

picture_199981ডেস্ক রির্পোট :গুলশান কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কার্যালয়ের বাইরে কড়া পুলিশি নিরাপত্তা বহাল রয়েছে। ব্যারিকেড রয়েছে সামনের রাস্তার দুই প্রান্তে। অফিসের ভিতরে খালেদা জিয়ার সাথে অবস্থান করছেন মহিলা দলের বেশ কয়েকজন নেতা, ব্যক্তিগত কর্মকর্তা ও মিডিয়া উইংয়ের সদস্যরা।

কিন্তু খালেদা জিয়াকে অবরুদ্ধ করার বিষয়টি অস্বীকার করে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
স্বারষ্ট্র প্রতিমন্ত্রী একটি বেসরকারি ​টিভি চ্যানেলকে বলেন, খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রশ্নই আসে না। তিনি নিরাপত্তা চেয়ে জিডি করতে চেয়েছিলেন।গোয়েন্দা সংস্থা মনে করেছে তাকে নিরাপত্তা দেওয়া দরকার। তাই তাকে নিরাপত্তা দেয়া হচ্ছে।
আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, খালেদা জিয়া রাতে নয়াপল্টন কার্যালয়ে যেতে চেয়েছিলেন।তাদের কাছে তথ্য ছিল, খালেদা জিয়া ৫ জানুয়ারির সমাবেশকে সামনে রেখে আগ থেকেই নয়াপল্টন কার্যালয়ে অবস্থান নিতে পারেন। এ কারণে তাকে বের হতে দেয়া হয়নি। খালেদা জিয়াকে আপাতত তার কার্যালয় এবং বাসার বাইরে কোথাও যেতে দেয়ার সম্ভাবনা কম বলে ওই সূত্র জানিয়েছে।
কার্যালয়ের ভিতরে থাকা কয়েকজন নেতা জানিয়েছেন, যে কোনো মূল্যে আগামীকাল ৫ জানুয়ারি সমাবেশ করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছেন খালেদা জিয়া। নেতা-কর্মীদের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামার আহবান জানিয়েছেন তিনি।  
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, শনিবার রাত ১০টার পর থেকে কার্যালয় ঘিরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর যে কড়াকড়ি ছিল, তা বহাল রয়েছে। কার্যালয়ের ভিতরে অবস্থানকারীরা নির্ঘুম রাত কাটিয়েছেন।
এদিকে খালেদা জিয়ার বাসভবনে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।  আপাতত কার্যালয়েই থাকবেন খালেদা জিয়া। রাতে বাসভবন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আনা হয়েছে।  
ভোর চারটায় খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস সাংবাদিকদের জানান, আগামীকাল (৫ জানুয়ারি) ঢাকায় গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া  দেশবাসী ও নেতা-কর্মীদের অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে নামার আহবান জানিয়েছেন।
জানা গেছে, সার্বিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করতে পারেন বিএনপি চেয়ারপারসন। কর্মসূচি ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবস্থানরত পুলিশ সদস্যরা জানান, নিরাপত্তার কারনে বিএনপি চেয়ারপার্সনকে কার্যালয় থেকে বের হতে দেয়া হচ্ছে না। তবে  নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন,  আগামীকাল ৫ জানুয়ারি রাজধানীতে ২০ দলের  কর্মসূচিকে ঘিরে এই ব্যবস্থা নেয়া হয়েছে।  পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কার্যালয় ঘিরে অবস্থান থাকবে। খালেদা জিয়া কেবলমাত্র বাসায় যেতে চাইলে যেতে দেয়া হবে, অন্য কোথাও নয়।
পুলিশ রাতভর বিএনপির কেন্দ্রীয় নেতাদের বাসভবনে তল্লাশী চালিয়েছে।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে জানানো হয়েছে, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আব্দুস সালাম পিন্টু, বিএনপি নেতা যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু,  যুবদল নেতা সাইফুল আলম নিরব, হামিদুর রহমান, এছহাক সরকার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ শতাধিক নেতার বাসায় রাতে পুলিশ তল্লাশি চালিয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ