,

৫ জানুয়ারি ঘিরে রাজধানীতে উত্তাপ বাড়ছে

5 janরাজধানী ঢাকায় ৫  জানুয়ারি  ও বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

ঢাকা মহানগর পুলিশ এখনো পর্যন্ত বিএনপিকে এই সমাবেশের কোনো অনুমতি দেয়নি। বিএনপির একটি প্রতিনিধিদল শনিবার ঢাকা মহানগর পুলিশের দফতরে গিয়ে কর্মকর্তাদের দেখা পাননি। জনসভার অনুমতি চেয়ে তারা যে আবেদন করেছিলেন, সেটির কোনো জবাব এখনো মেলেনি।

গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদ শুরু হয়। বিএনপি এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়। অন্যদিকে আওয়ামী লীগ এবং তাদের মিত্রদলগুলো এই দিনটিতে ঢাকার বিভিন্ন অংশে অনেকগুলো জনসভা করার পরিকল্পনা করছে।

দুই পক্ষের এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে, তাতে অনেকে সেদিন হানাহানির আশঙ্কাকা করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকার যদি অনুমতি নাও দেয়, তারপরও তারা ৫ জানুয়ারি ঢাকায় তাদের কর্মসূচি পালনের চেষ্টা করবেন।

ফখরুল বলেন, বিএনপি নিয়মতান্ত্রিকভাবেই তাদের কর্মসূচি পালন করতে চায়।

অন্যদিকে আওয়ামী লীগের  নেতা মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি রাস্তায় নামলে সংঘাত হতে পারে।

আওয়ামী লীগ ইতিমধ্যে ৫ জানুয়ারি ঢাকার বিভিন্ন অংশে দলের নেতা-কর্মীদের নিয়ে মাঠ দখলে রাখার কৌশল নিয়েছে।

দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকায় কর্মী-সমর্থকদের বিরাট সমাবেশ ঘটানো হয়। সূত্র: বিবিসি।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ