,

স্টুডিওতে তৈরি হচ্ছে জাতীয় পরিচয়পত্র, অভিযোগে গ্রেপ্তার ১

IDচট্টগ্রাম নগরীর বায়োজিদ থানার শেরশাহ এলাকায় স্টুডিওর আড়ালে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ তৈরির অভিযোগে স্টুডিওর মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে বায়োজিদ থানা পুলিশ। গ্রেপ্তার শফিকুল ইসলাম (৪০) শেরশাহ এলাকার লিয়ন স্টুডিওর মালিক।

বায়েজিদ থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, ‘দীর্ঘদিন ধরে স্টুডিওর আড়ালে শফিকুল ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ তৈরি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।’

এসময় স্টুডিও থেকে কিছু ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ ও কাবিননামা ও এসব তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের