,

২২ বছরের ভালবাসার টানে

57362_e5বিনোদন প্রতিবেদক :২২ বছর ধরে নাট্যদল ‘দেশ নাটক’-এর সঙ্গে জড়িয়ে আছেন অভিনেত্রী বন্যা মির্জা। টিভি নাটকে ব্যস্ত হয়ে যাওয়ার পর দীর্ঘদিন সেখানে যাতায়াত ছিল না তার। তবে যোগাযোগ ছিল। এরই মাঝে গেল ২২শে ডিসেম্বর চার বছর পর প্রিয় জায়গা মঞ্চে ফিরেছেন বন্যা। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের নির্দেশনায় তার অভিনীত নাটক ‘দর্পণে শরৎশশী’ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শন হয়। ২২ বছর ধরে যে দলটির সঙ্গে জড়িয়ে আছেন তার প্রতি ভালবাসার টানেই মূলত ফিরে এসেছেন বন্যা। যে কারণে যে কোন কিছু ত্যাগ করতে রাজি ছিলেন তিনি। তা করে দেখিয়েছেনও এ অভিনেত্রী। মঞ্চনাটক প্রদর্শনের দিনই ছিল তার নতুন ছবি ‘সত্তা’র দৃশ্যায়ন। কিন্তু ভালবাসার টানে ছবিটির শুটিং থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বন্যা। তবে এ নিয়ে নির্মাতার সঙ্গে কোন ঝামেলা সৃষ্টি হয়নি বলেও জানান তিনি। এ প্রসঙ্গে বন্যা বলেন, টিভি নাটক ও অন্যান্য ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ধরে মঞ্চের এ নাটকটির মঞ্চায়ন নিয়ে শিডিউল দিতে পারছিলাম না। সর্বশেষ ২২ ও ২৩ তারিখ চূড়ান্ত হয়। কিন্তু এদিকে আরেক বিপাকে পড়ে গেলাম। একই সময়ে ছবির শুটিং। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। একপর্যায়ে ‘সত্তা’ ছবির নির্মাতার সঙ্গে বিষয়টি নিয়ে খোলাখুলি আলাপ করলে তিনি বুঝতে পারেন। অবশেষে ছবিটির শুটিং থেকে নিজেকে সরিয়ে নিতে পেরেছি। এ নিয়ে অনেকের মনে ভ্রান্ত ধারণা জন্মাতে পারে নির্মাতার সঙ্গে আমার কোন ঝামেলা হলো কিনা। আসলে কিছুই ঘটেনি। ছবির নির্মাতা খুবই ভাল মনের একজন মানুষ। ছবিতে অভিনয় করতে না পারায় আমি নিজেই দায়ী। সব মিলিয়ে ভালভাবেই সবার সঙ্গে বিষয়টি মিটিয়ে নিয়েছি। এদিকে শিগগিরই বন্যা নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে যাচ্ছেন। মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় নাম ‘নীল নাগরিক’। তবে নাটকটির নাম পরিবর্তন হতে পারে বলে জানান বন্যা। এছাড়া প্রচার চলতি ‘দলছুট প্রজাপতি’, ‘পিঞ্জর’, ‘এলেবেলে’, ‘সংঘাত’, ‘চাঁদের গাড়ি’ নাটকগুলোর কাজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর