,

এখনও জনসভার অনুমোদন পায়নি বিএনপি

1411274110ডেস্ক রির্পোট :৫ জানুয়ারি আলোচিত নির্বাচনের প্রথম বছরে ঢাকায় জনসভার জন্য এখন পর্যন্ত অনুমতি পায়নি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। অনুমতির ব্যাপারে কথা বলতে শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও সেখানকার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার দেখা পাননি তারা।

প্রতিনিধি দলের সদস্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক ও সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি সহকারী পুলিশ কমিশনার (এডিসি) শাহাবউদ্দীন খানের সঙ্গে কথা বলে ফিরে আসেন। জয়নুল আবদিন ফারুক বলেন, সমাবেশের অনুমোদনের ব্যাপারে আমরা কথা বলতে গিয়েছিলাম। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলাম, জনসভার জন্য ২২ ডিসেম্বর চিঠি দিয়েও এখন পর্যন্ত কোনো জবাব পাইনি। কিন্তু ডিএমপির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সঙ্গে দেখা করেননি। তারা নাকি ইজতেমা ময়দানে আছেন।

তিনি বলেন, শেষ পর্যন্ত সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) শাহাবউদ্দীন খান আশ্বস্থ করেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের বিষয়টি জানাবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ