,

সরাইলে ৭ দাঙ্গাবাজের সাজা

grafter-4মাহবুব খান বাবুল : সরাইলে সাত দাঙ্গাবাজকে অর্থনৈতিক জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। শনিবার সকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকুরিয়া ও রাজাপুর গ্রাম থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ভ্রাম্যমান আদালতে এ সাজা দেওয়া হয়েছে। পুলিশ ও নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে গত শুক্রবার বিকালে কাকুরিয়া গ্রামের গোলাম ফারুক এবং সাবেক ইউপি সদস্য সুন্দর আলীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে এস আই বোরহান, হাবিলদার জীবন সহ উভয় পক্ষের অন্তত: অর্ধশতাধিক লোক আহত হয়। সন্ধ্যার পর ওই গ্রামে অভিযান চালিয়ে পুলিশ দাঙ্গাবাজকে গ্রেপ্তার করে। শনিবার সকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও তিন জনকে জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলো- কাকুরিয়া গ্রামের জিন্নত আলীর ছেলে সুজন মিয়া (৩০), ধন মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২৫), উসমান মিয়ার ছেলে এরশাদ মিয়া (২৮), মহব্বত আলীর ছেলে দানা মিয়া (৩২), মোঃ ফরহাদ মিয়া, রাজাপুর গ্রামের আবদুল করিম ও গোলাপ মিয়া।
 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর